গাজীপুরে জাল টাকার কারখানার সন্ধান, আটক ৩

গাজীপুরের টঙ্গী পূর্ব থানাধীন দত্তপাড়া এলাকায় র‍্যাবের বিশেষ অভিযানে জাল টাকার একটি কারখানার সন্ধান পাওয়া গেছে। অভিযানে বিপুল পরিমাণ জাল টাকা ও তৈরির নানা সরঞ্জামসহ তিনজনকে আটক করা হয়। সোমবার (২৬ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে দত্তপাড়া এলাকার খোকন ভিলার পঞ্চম তলার একটি ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে র‌্যাব-১। আটককৃতরা হলেন—আরিফ রায়হান (৩১), মো. রুবেল মিয়া (৩৩) ও মো. জাহিদুল ইসলাম ওরফে সবুজ (৩১)। র‍্যাব-১ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিব হাসান, পিপিএম (সেবা) বিষয়টি নিশ্চিত করেছেন। র‍্যাব সূত্রে জানা গেছে, অভিযানকালে তাদের হেফাজত থেকে ৫ লাখ ৪০ হাজার টাকা মূল্যমানের প্রস্তুত জাল নোট, কাগজে প্রিন্ট করা অবস্থায় ৯ লাখ ১০ হাজার টাকার জাল নোট, নগদ ১ হাজার ৯০০ টাকা এবং জাল টাকা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়। এ সময় তিনজনকে হাতেনাতে আটক করা হয়। উদ্ধারকৃত সরঞ্জামের মধ্যে রয়েছে—৪টি প্রিন্টার, ৩টি ল্যাপটপ, লেমিনেটিং মেশিন, পেপার কাটার, স্ক্যানার, বিভিন্ন রঙের প্রিন্টার কালি, স্ক্রিন ফ্রেম, কেমিক্যাল, স্পিরিট, বিপুল পরিমাণ কাগজ ও একাধিক মোবাইল ফোন। র‍্যাব জানায়, প্রাথমিক জি

গাজীপুরে জাল টাকার কারখানার সন্ধান, আটক ৩

গাজীপুরের টঙ্গী পূর্ব থানাধীন দত্তপাড়া এলাকায় র‍্যাবের বিশেষ অভিযানে জাল টাকার একটি কারখানার সন্ধান পাওয়া গেছে। অভিযানে বিপুল পরিমাণ জাল টাকা ও তৈরির নানা সরঞ্জামসহ তিনজনকে আটক করা হয়।

সোমবার (২৬ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে দত্তপাড়া এলাকার খোকন ভিলার পঞ্চম তলার একটি ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে র‌্যাব-১।

আটককৃতরা হলেন—আরিফ রায়হান (৩১), মো. রুবেল মিয়া (৩৩) ও মো. জাহিদুল ইসলাম ওরফে সবুজ (৩১)।

র‍্যাব-১ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিব হাসান, পিপিএম (সেবা) বিষয়টি নিশ্চিত করেছেন।

র‍্যাব সূত্রে জানা গেছে, অভিযানকালে তাদের হেফাজত থেকে ৫ লাখ ৪০ হাজার টাকা মূল্যমানের প্রস্তুত জাল নোট, কাগজে প্রিন্ট করা অবস্থায় ৯ লাখ ১০ হাজার টাকার জাল নোট, নগদ ১ হাজার ৯০০ টাকা এবং জাল টাকা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়। এ সময় তিনজনকে হাতেনাতে আটক করা হয়। উদ্ধারকৃত সরঞ্জামের মধ্যে রয়েছে—৪টি প্রিন্টার, ৩টি ল্যাপটপ, লেমিনেটিং মেশিন, পেপার কাটার, স্ক্যানার, বিভিন্ন রঙের প্রিন্টার কালি, স্ক্রিন ফ্রেম, কেমিক্যাল, স্পিরিট, বিপুল পরিমাণ কাগজ ও একাধিক মোবাইল ফোন।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে, তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে জাল টাকা তৈরি ও বাজারজাত করে আসছিল। উদ্ধারকৃত জাল নোটগুলো বিক্রির উদ্দেশ্যেই প্রস্তুত করা হচ্ছিল।

আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটকৃতদের টঙ্গী পূর্ব থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‍্যাব। আসন্ন রোজা, ঈদ ও অন্যান্য ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে জাল টাকা চক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান আরও জোরদার করা হবে বলেও জানানো হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow