গাজীপুরে হানিট্র্যাপ চক্রের তিন সদস্য গ্রেফতার

গাজীপুরের টঙ্গীতে প্রেমের ফাঁদে ফেলে আটকে রেখে যুবকদের মারধর ও টাকা আদায়ের অভিযোগে হানিট্র্যাপ চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে দুজন নারী রয়েছেন। এ ঘটনায় বৃহস্পতিবার (১৮ জুন) গাজীপুর মেট্রোপলিটন টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা করা হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৬ জুন) টঙ্গীর মুদাফা এলাকার কনসেপ্ট গার্মেন্টস সংলগ্ন একটি ছয়তলা ভবনের চতুর্থ তলায় ভুক্তভোগী সালেহীন মিয়া (২৮) ও তার বন্ধু টিটু মিয়াকে এক নারী সদস্যের মাধ্যমে প্রলোভন দেখিয়ে ডেকে নেওয়া হয়। সেখানে পৌঁছানোর পর সংঘবদ্ধ চক্রের সদস্যরা তাদের একটি কক্ষে আটকে রেখে মারধর করেন। পরে প্রাণনাশের হুমকি দিয়ে টাকা দাবি করেন তারা। একপর্যায়ে ভুক্তভোগীর কাছ থেকে নগদ ৭৬ হাজার টাকা ও একটি স্মার্টফোন ছিনিয়ে নেন। পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িত পাঁচ সদস্যের হানিট্র্যাপ চক্রের মধ্যে দুই নারী ও এক পুুরুষ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। বাকি সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। প্রাথমিক তদন্তের বরাতে পুলিশ আরও জানায়, গ্রেফতার ব্যক্তিরা একটি সংঘবদ্ধ হানিট্র্যাপ চক্রের সদস্য। এর আগেও তারা একই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ি

গাজীপুরে হানিট্র্যাপ চক্রের তিন সদস্য গ্রেফতার

গাজীপুরের টঙ্গীতে প্রেমের ফাঁদে ফেলে আটকে রেখে যুবকদের মারধর ও টাকা আদায়ের অভিযোগে হানিট্র্যাপ চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে দুজন নারী রয়েছেন।

এ ঘটনায় বৃহস্পতিবার (১৮ জুন) গাজীপুর মেট্রোপলিটন টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৬ জুন) টঙ্গীর মুদাফা এলাকার কনসেপ্ট গার্মেন্টস সংলগ্ন একটি ছয়তলা ভবনের চতুর্থ তলায় ভুক্তভোগী সালেহীন মিয়া (২৮) ও তার বন্ধু টিটু মিয়াকে এক নারী সদস্যের মাধ্যমে প্রলোভন দেখিয়ে ডেকে নেওয়া হয়। সেখানে পৌঁছানোর পর সংঘবদ্ধ চক্রের সদস্যরা তাদের একটি কক্ষে আটকে রেখে মারধর করেন। পরে প্রাণনাশের হুমকি দিয়ে টাকা দাবি করেন তারা। একপর্যায়ে ভুক্তভোগীর কাছ থেকে নগদ ৭৬ হাজার টাকা ও একটি স্মার্টফোন ছিনিয়ে নেন।

পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িত পাঁচ সদস্যের হানিট্র্যাপ চক্রের মধ্যে দুই নারী ও এক পুুরুষ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। বাকি সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

প্রাথমিক তদন্তের বরাতে পুলিশ আরও জানায়, গ্রেফতার ব্যক্তিরা একটি সংঘবদ্ধ হানিট্র্যাপ চক্রের সদস্য। এর আগেও তারা একই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

গাজীপুর মেট্রোপলিটন টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন বলেন, অপরাধ দমনে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। হানিট্র্যাপসহ যে কোনো ধরনের প্রতারণা, চাঁদাবাজি ও অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এসআর/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow