গাজীপুর থেকে ৩৮টি চোরাই ফোন ঢাকায় এনে ধরা মীর মোশারফ
রাজধানীর রামপুরা এলাকায় চেকপোস্ট পরিচালনাকালে বিভিন্ন ব্র্যান্ডের চোরাই মোবাইল ফোন উদ্ধারসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তির নাম মীর মো. মোশারফ খান (৪০)। পুলিশ জানায়, গ্রেফতার মোশাররফ গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে চোরাই মোবাইল সংগ্রহ করে ঢাকার বিভিন্ন মোবাইল ফোনের মার্কেটে বিক্রির উদ্দেশ্যে এনেছিলেন। শুক্রবার (২৬ জুন) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী এ তথ্য জানান। আরও পড়ুন নন্দনকাননে চোরাই মোবাইলের পরিচয় বদলের চক্র, উদ্ধার ১৫৭ ফোন আইএমইআই পরিবর্তনের পর চোরাই মোবাইল যায় অপরাধীদের হাতে: ডিবি তিনি জানান, রামপুরা থানাধীন বিটিভি ভবনের ৩ নম্বর গেটের সামনে চেকপোস্ট পরিচালনার সময় সন্দেহভাজন মোশারফকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৩৮টি চোরাই মোবাইল ফোন, ১১টি ব্যাক পার্টবিহীন মোবাইল ফোন এবং ২১টি ডিসপ্লেবিহীন মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় রামপুরা থানায় একটি মামলা করা হয়েছে। উদ্ধার করা মোবাইল ফোন/ছবি: সংগৃহীত ডিএমপির এই কর্মকর্তা আরও জানান, গ্রেফতার মোশারফ গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে চোরাই মোবাইল সংগ্রহ করে ঢাকার বিভিন্ন মোবাইল মার্কেটে
রাজধানীর রামপুরা এলাকায় চেকপোস্ট পরিচালনাকালে বিভিন্ন ব্র্যান্ডের চোরাই মোবাইল ফোন উদ্ধারসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার ব্যক্তির নাম মীর মো. মোশারফ খান (৪০)।
পুলিশ জানায়, গ্রেফতার মোশাররফ গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে চোরাই মোবাইল সংগ্রহ করে ঢাকার বিভিন্ন মোবাইল ফোনের মার্কেটে বিক্রির উদ্দেশ্যে এনেছিলেন।
শুক্রবার (২৬ জুন) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

নন্দনকাননে চোরাই মোবাইলের পরিচয় বদলের চক্র, উদ্ধার ১৫৭ ফোন
আইএমইআই পরিবর্তনের পর চোরাই মোবাইল যায় অপরাধীদের হাতে: ডিবি
তিনি জানান, রামপুরা থানাধীন বিটিভি ভবনের ৩ নম্বর গেটের সামনে চেকপোস্ট পরিচালনার সময় সন্দেহভাজন মোশারফকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৩৮টি চোরাই মোবাইল ফোন, ১১টি ব্যাক পার্টবিহীন মোবাইল ফোন এবং ২১টি ডিসপ্লেবিহীন মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় রামপুরা থানায় একটি মামলা করা হয়েছে।
উদ্ধার করা মোবাইল ফোন/ছবি: সংগৃহীত
ডিএমপির এই কর্মকর্তা আরও জানান, গ্রেফতার মোশারফ গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে চোরাই মোবাইল সংগ্রহ করে ঢাকার বিভিন্ন মোবাইল মার্কেটে বিক্রির উদ্দেশ্যে নিয়ে এসেছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। এর আগেও তিনি একইভাবে চোরাই মোবাইল ফোন বিক্রি করেছেন।
টিটি/এমএমকে
What's Your Reaction?