গাজীপুর সাফারি পার্কে রাজু বাহাদুরসহ দুই হাতির মৃত্যু

গাজীপুর সাফারি পার্কে হাতিশালায় থাকা হাতির আঘাতে গুরুতর আহত রাজু বাহাদুরসহ দুটি হাতির মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজু বাহাদুর মারা গেছে গত ৭ আগস্ট সকালে। এর আগের দিন ৬ আগস্ট রাতে ব্যাকটেরিয়াজনিত সংক্রমণে অপর হাতিটির মৃত্যু হয়। বুধবার (১২ আগস্ট) দুপুরে এ বিষয়ে জানতে চাইলে গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমান দুটি হাতির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। পার্ক কর্তৃপক্ষ জানায়, গত ২৪ মে হাতিশালায় শেকলে বাঁধা থাকা ১০ বছর বয়সী রাজু বাহাদুরের ওপর হামলা করে চার বছর বয়সী হাতি জয়িতা। হামলায় রাজু বাহাদুরের একটি পা ভেঙে যায়। পরে ক্রেন দিয়ে তাকে সরিয়ে বালির ওপর রাখা হয়। এক্স-রে পরীক্ষার পর চিকিৎসকরা তার পা ভেঙে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। আহত হাতিটির চিকিৎসায় গঠন করা হয় একাধিক মেডিকেল বোর্ড। গত ৪ জুন থাইল্যান্ড থেকে বিশেষজ্ঞ বন্যপ্রাণী চিকিৎসকদের একটি দল আনা হয়। পাশাপাশি শ্রীলঙ্কার চিকিৎসকদের কাছ থেকেও পরামর্শ নেওয়া হয়। দেশের অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানেও রাজু বাহাদুরের চিকিৎসা চলছিল। তবে সব ধরনের চিকিৎসা ও প্রচেষ্টা ব্যর্থ করে গত ৭ আগস্ট সকালে পার্কের হ

গাজীপুর সাফারি পার্কে রাজু বাহাদুরসহ দুই হাতির মৃত্যু

গাজীপুর সাফারি পার্কে হাতিশালায় থাকা হাতির আঘাতে গুরুতর আহত রাজু বাহাদুরসহ দুটি হাতির মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজু বাহাদুর মারা গেছে গত ৭ আগস্ট সকালে। এর আগের দিন ৬ আগস্ট রাতে ব্যাকটেরিয়াজনিত সংক্রমণে অপর হাতিটির মৃত্যু হয়।

বুধবার (১২ আগস্ট) দুপুরে এ বিষয়ে জানতে চাইলে গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমান দুটি হাতির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

পার্ক কর্তৃপক্ষ জানায়, গত ২৪ মে হাতিশালায় শেকলে বাঁধা থাকা ১০ বছর বয়সী রাজু বাহাদুরের ওপর হামলা করে চার বছর বয়সী হাতি জয়িতা। হামলায় রাজু বাহাদুরের একটি পা ভেঙে যায়। পরে ক্রেন দিয়ে তাকে সরিয়ে বালির ওপর রাখা হয়। এক্স-রে পরীক্ষার পর চিকিৎসকরা তার পা ভেঙে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

আহত হাতিটির চিকিৎসায় গঠন করা হয় একাধিক মেডিকেল বোর্ড। গত ৪ জুন থাইল্যান্ড থেকে বিশেষজ্ঞ বন্যপ্রাণী চিকিৎসকদের একটি দল আনা হয়। পাশাপাশি শ্রীলঙ্কার চিকিৎসকদের কাছ থেকেও পরামর্শ নেওয়া হয়। দেশের অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানেও রাজু বাহাদুরের চিকিৎসা চলছিল।

তবে সব ধরনের চিকিৎসা ও প্রচেষ্টা ব্যর্থ করে গত ৭ আগস্ট সকালে পার্কের হাতিশালায় রাজু বাহাদুরকে মৃত অবস্থায় পাওয়া যায়।

অন্যদিকে, ব্যাকটেরিয়াজনিত সংক্রমণে অসুস্থ থাকা আরও একটি হাতির মৃত্যু হয় গত ৬ আগস্ট রাতে। দুটি হাতির মৃত্যুর পর তাদের দেহের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। পরে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে হাতি দুটির মরদেহ পার্কের ভেতর মাটিচাপা দেওয়া হয়।

পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে গাজীপুর সাফারি পার্কে হাতির সংখ্যা আটটি।

উল্লেখ্য, বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট ২০২৫ সালের জানুয়ারিতে নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকা থেকে রাজু বাহাদুরকে উদ্ধার করে গাজীপুর সাফারি পার্কের হাতিশালায় নিয়ে আসে। উদ্ধারের সময় তার বয়স ছিল প্রায় ৯ বছর।

গত ২৪ মে হাতিশালায় শেকলে বাঁধা অবস্থায় থাকা রাজু বাহাদুরের ওপর জয়িতা হামলা করলে সে মাটিতে পড়ে যায় এবং পায়ে গুরুতর আঘাত পায়। পরে চিকিৎসকদের পরামর্শে দীর্ঘদিন ধরে তার চিকিৎসা চলছিল। শেষ পর্যন্ত গত ৭ আগস্ট সকালে তার মৃত্যু হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow