গাজী মাজহারুল আনোয়ারের মেয়েও কিনলেন বিএনপির মনোনয়নপত্র

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) হয়ে সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সংগীতশিল্পী দিঠি আনোয়ার। দিঠির আরেক পরিচয় তিনি কিংবদন্তি গীতিকার, চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক গাজী মাজহারুল আনোয়ার এবং আশির দশকের টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান শুভেচ্ছা, আমন্ত্রণ, বৈঠকের উপস্থাপিকা জোহরা গাজীর মেয়ে। মনোনয়ন সংগ্রহের পর জাগো নিউজকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি জানান, দলের প্রতি দীর্ঘদিনের আনুগত্য ও নিজের ভাবনা থেকেই এই সিদ্ধান্ত নিয়েছেন।বাবা-মায়ের সঙ্গে দিঠি আনোয়ার দিঠি আনোয়ার খান বলেন, ‘আমি ছোট বেলা থেকে বাবাকে দেখেছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ধারণ করতে। জাতীয়তাবাদী চেতনাকে লালন করেই আমি বড় হয়েছি। আমি যখন বুঝতে শিখেছি তখন থেকেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শকে নিজের ভেতরে ধারণ করার চেষ্টা করি। ছোটবেলা থেকে ইচ্ছে ছিল দেশের জন্য দশের জন্য কিছু করবো। যেকোনো কাজ বড় পরিসরে করে হলে রাজনৈতিক বড় প্ল্যাটফর্ম দরকার। সে কারণেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলটির সঙ্গে যুক্ত হওয়া। ছোটবেলা থেকে দলটির সঙ্গে সম্পর্ক আমার। তাই মনোনয়নপত্র সংগ্রহ করেছি।’ তিনি আরও জানান, ‘আমার শ্ব

গাজী মাজহারুল আনোয়ারের মেয়েও কিনলেন বিএনপির মনোনয়নপত্র

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) হয়ে সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সংগীতশিল্পী দিঠি আনোয়ার। দিঠির আরেক পরিচয় তিনি কিংবদন্তি গীতিকার, চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক গাজী মাজহারুল আনোয়ার এবং আশির দশকের টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান শুভেচ্ছা, আমন্ত্রণ, বৈঠকের উপস্থাপিকা জোহরা গাজীর মেয়ে।

মনোনয়ন সংগ্রহের পর জাগো নিউজকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি জানান, দলের প্রতি দীর্ঘদিনের আনুগত্য ও নিজের ভাবনা থেকেই এই সিদ্ধান্ত নিয়েছেন।


বাবা-মায়ের সঙ্গে দিঠি আনোয়ার

দিঠি আনোয়ার খান বলেন, ‘আমি ছোট বেলা থেকে বাবাকে দেখেছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ধারণ করতে। জাতীয়তাবাদী চেতনাকে লালন করেই আমি বড় হয়েছি। আমি যখন বুঝতে শিখেছি তখন থেকেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শকে নিজের ভেতরে ধারণ করার চেষ্টা করি। ছোটবেলা থেকে ইচ্ছে ছিল দেশের জন্য দশের জন্য কিছু করবো। যেকোনো কাজ বড় পরিসরে করে হলে রাজনৈতিক বড় প্ল্যাটফর্ম দরকার। সে কারণেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলটির সঙ্গে যুক্ত হওয়া। ছোটবেলা থেকে দলটির সঙ্গে সম্পর্ক আমার। তাই মনোনয়নপত্র সংগ্রহ করেছি।’

তিনি আরও জানান, ‘আমার শ্বশুর বিএনপির দুইবারের এমপি। তিনিই আমাকে উৎসাহ দিয়ে পাঠিয়েছেন। তিনি বলেছেন ‌তুমি চেষ্টা করো, বাকিটা তো আল্লাহর ইচ্ছে। আশা করছি মানুষ ও দেশের জন্য কাজের সুযোগ পাবো।’


বাবার প্রতিকৃতির সামনে মা ও ভাইয়ের সঙ্গে দিঠি আনোয়ার

দিঠি আনোয়ার সাংগীত জগতে ৩০ বছর পার করেছেন। রয়েছে ৪ টি একক ও অসংখ্য মিক্সড অ্যালবাম। একুশে পদক ও পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত গীতিকার বাবা গাজী মাজহারুল আনোয়ার, মেয়ে দিঠি আনোয়ারের জন্য ‘দিঠির খাতা’ নামে একটি খাতায় ১৭টি মৌলিক গান রেখে গেছেন।

ছোটবেলা থেকেই সিনেমার গান শুনে বড় হওয়া দিঠি কঠোর পরিশ্রম আর সাধনায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশর সংগীতাঙ্গনে, তৈরি করেছেন নিজস্ব পরিচয়। কিন্তু গাজী মাজহারুল আনোয়ারের মেয়ে হিসেবে পরিচয় দিতেই গর্ববোধ করেন তিনি।

 

এমআই/এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow