গানে সরব হচ্ছেন প্রতীক ইয়াসির

সংগীতশিল্পী প্রতীক ইয়াসিরের জন্মদিন আজ। গানের প্রতি ভালোবাসা আর অদম্য আগ্রহ থেকেই কিশোর বয়সে তার সংগীতজগতে পথচলা শুরু। মাত্র অষ্টম শ্রেণিতে পড়ার সময় ‘ফেবলস’ নামের একটি ব্যান্ডে কণ্ঠশিল্পী হিসেবে যোগ দিয়েই প্রথম মঞ্চে পা রাখেন তিনি। শুরু থেকেই সংগীতের প্রতি তার একাগ্রতা আর দৃঢ় মনোভাব তাকে এগিয়ে নিয়ে যায় সামনে। এরপর ১৯৯৮ সালে নিজ উদ্যোগে গড়ে তোলেন ‘সাউন্ড’ নামের ব্যান্ড। এটি তার সংগীত জীবনের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হয়ে ওঠে। নিজস্ব চেষ্টায় একের পর এক গান তৈরি করেছেন ইয়াসির। ভিন্নধর্মী সুর ও প্রজন্মভিত্তিক বৈচিত্র্য এনে তিনি শ্রোতাদের দিয়েছেন নতুন অভিজ্ঞতা। ২০০২ থেকে ২০০৫ সালের মধ্যে তার ব্যান্ড ‘সাউন্ড’ থেকে প্রকাশ পায় কয়েকটি মিক্সড অ্যালবাম ‘প্রথম’ ও ‘অতীত স্মৃতি’, যা সে সময়ের শ্রোতাদের মধ্যে সাড়া ফেলেছিল। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও নিজের উপস্থিতি জানান দিয়েছেন তিনি। সংগীতের টানে করেছেন ২০০টিরও বেশি লাইভ শো। তবে এক সময় কিছুটা বিরতিও নিতে হয়েছিল তাকে, যা তার ক্যারিয়ারে সাময়িক ছন্দপতন তৈরি করে। দীর্ঘ বিরতির পর ২০১৪ সালে বিদেশ থেকে ফিরে আবার নতুন করে সংগীতযাত্রা শুরু করেন প্রতী

গানে সরব হচ্ছেন প্রতীক ইয়াসির

সংগীতশিল্পী প্রতীক ইয়াসিরের জন্মদিন আজ। গানের প্রতি ভালোবাসা আর অদম্য আগ্রহ থেকেই কিশোর বয়সে তার সংগীতজগতে পথচলা শুরু। মাত্র অষ্টম শ্রেণিতে পড়ার সময় ‘ফেবলস’ নামের একটি ব্যান্ডে কণ্ঠশিল্পী হিসেবে যোগ দিয়েই প্রথম মঞ্চে পা রাখেন তিনি।

শুরু থেকেই সংগীতের প্রতি তার একাগ্রতা আর দৃঢ় মনোভাব তাকে এগিয়ে নিয়ে যায় সামনে। এরপর ১৯৯৮ সালে নিজ উদ্যোগে গড়ে তোলেন ‘সাউন্ড’ নামের ব্যান্ড। এটি তার সংগীত জীবনের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হয়ে ওঠে।

নিজস্ব চেষ্টায় একের পর এক গান তৈরি করেছেন ইয়াসির। ভিন্নধর্মী সুর ও প্রজন্মভিত্তিক বৈচিত্র্য এনে তিনি শ্রোতাদের দিয়েছেন নতুন অভিজ্ঞতা। ২০০২ থেকে ২০০৫ সালের মধ্যে তার ব্যান্ড ‘সাউন্ড’ থেকে প্রকাশ পায় কয়েকটি মিক্সড অ্যালবাম ‘প্রথম’ ও ‘অতীত স্মৃতি’, যা সে সময়ের শ্রোতাদের মধ্যে সাড়া ফেলেছিল।

দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও নিজের উপস্থিতি জানান দিয়েছেন তিনি। সংগীতের টানে করেছেন ২০০টিরও বেশি লাইভ শো। তবে এক সময় কিছুটা বিরতিও নিতে হয়েছিল তাকে, যা তার ক্যারিয়ারে সাময়িক ছন্দপতন তৈরি করে।

দীর্ঘ বিরতির পর ২০১৪ সালে বিদেশ থেকে ফিরে আবার নতুন করে সংগীতযাত্রা শুরু করেন প্রতীক ইয়াসির। এরপর প্রকাশ করেন ‘এতো পথ’, ‘তোমার জন্য’, ‘এবি ম্যাশআপ’ ও ‘লাভ ম্যাশআপ’ যার মধ্যে ইংরেজি মিউজিক ভিডিওও ছিল। পাশাপাশি ‘থাক না থাক’, ‘ঢাকা’ (বাংলা র‌্যাপ), ‘মন খোঁজে ঠিকানা’, ‘ভালো লাগে’, ‘মেঘ হয়ে বাঁচি’ ও ‘অতীত স্মৃতি’সহ একাধিক মৌলিক গান। 

জন্মদিন উপলক্ষে দিলেন নতুন গান নিয়ে ফেরার বার্তা। 

জন্মদিনে এই সংগীতশিল্পীর জন্য রইল শুভকামনা, গানের ভুবনে তার পথচলা হোক আরও সমৃদ্ধ, আরও দীর্ঘ।

 

জেএস/এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow