গাবতলীতে কমেছে যাত্রীর চাপ, সন্ধ্যায় আবার বাড়ার শঙ্কা
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল থেকে বাড়ি যাচ্ছে মানুষ। সকালে যাত্রীদের চাপ থাকলেও দুপুরে তা কমেছে। বিকেলে বা সন্ধ্যা থেকে আবার যাত্রী চাপ বাড়বে বলে জানিয়েছেন বাস কাউন্টারে থাকা লোকজন। বুধবার (২৭ মে) দুপুর ১২টায় টিকিট কাউন্টারগুলোতে কথা বলে জানা গেছে, আজ সকাল থেকে যাত্রীদের চাপ বাড়তে থাকে। দুপুরের দিকে তা কিছুটা কমেছে। তবে বিকেল বা সন্ধ্যার পর চাপ বাড়বে। কাউন্টার ম্যানেজাররা জানান, গতকাল পশুর হাট ও পশুবাহী গাড়ির কারণে যাত্রাপথে ভোগান্তি দেখা গেছে। এদিকে গাবতলী বাস টার্মিনালের বাইরের কাউন্টারগুলোতে যাত্রীদের চাপ দেখা গেছে। বিভিন্ন রুটে বাড়তি ভাড়া চাওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। ঢাকায় চলাচল করা বিভিন্ন রুটের পরিবহনকে পাটুরিয়া পর্যন্ত যাত্রী নিতেও দেখা গেছে। দুপুর ১২টায় চুয়াডাঙ্গাগামী জননী পরিবহনের কাউন্টার ম্যানেজার মোহাম্মদ মজনু বলেন, সকাল থেকে তিনটা বাস ছেড়েছে। প্রথম ট্রিপ সকাল ৮টায় ছেড়েছে। সেটা ঘাট পার হয়েছে। পরের ট্রিপ সকাল সাড়ে ৯টায় ছেড়েছে, সেটাও ঘাট পার হয়েছে। নির্বিঘ্নে বাড়ি যেতে পারছেন যাত্রীরা। পথে কোনো সমস্যা হচ্ছে না। তিনি বলেন, সকালে যাত্রীর চাপ ছ
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল থেকে বাড়ি যাচ্ছে মানুষ। সকালে যাত্রীদের চাপ থাকলেও দুপুরে তা কমেছে। বিকেলে বা সন্ধ্যা থেকে আবার যাত্রী চাপ বাড়বে বলে জানিয়েছেন বাস কাউন্টারে থাকা লোকজন।
বুধবার (২৭ মে) দুপুর ১২টায় টিকিট কাউন্টারগুলোতে কথা বলে জানা গেছে, আজ সকাল থেকে যাত্রীদের চাপ বাড়তে থাকে। দুপুরের দিকে তা কিছুটা কমেছে। তবে বিকেল বা সন্ধ্যার পর চাপ বাড়বে।
কাউন্টার ম্যানেজাররা জানান, গতকাল পশুর হাট ও পশুবাহী গাড়ির কারণে যাত্রাপথে ভোগান্তি দেখা গেছে।
এদিকে গাবতলী বাস টার্মিনালের বাইরের কাউন্টারগুলোতে যাত্রীদের চাপ দেখা গেছে। বিভিন্ন রুটে বাড়তি ভাড়া চাওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। ঢাকায় চলাচল করা বিভিন্ন রুটের পরিবহনকে পাটুরিয়া পর্যন্ত যাত্রী নিতেও দেখা গেছে।
দুপুর ১২টায় চুয়াডাঙ্গাগামী জননী পরিবহনের কাউন্টার ম্যানেজার মোহাম্মদ মজনু বলেন, সকাল থেকে তিনটা বাস ছেড়েছে। প্রথম ট্রিপ সকাল ৮টায় ছেড়েছে। সেটা ঘাট পার হয়েছে। পরের ট্রিপ সকাল সাড়ে ৯টায় ছেড়েছে, সেটাও ঘাট পার হয়েছে। নির্বিঘ্নে বাড়ি যেতে পারছেন যাত্রীরা। পথে কোনো সমস্যা হচ্ছে না।
তিনি বলেন, সকালে যাত্রীর চাপ ছিল। বিকেলে আরও চাপ বাড়বে।
বরিশাল ও বাগেরহাটগামী হানিফ পরিবহনের কাউন্টার ম্যানেজার নজরুল বলেন, সকালে যাত্রীর চাপ ছিল, এখন কিছুটা কম। যাদের আজকে ছুটি হয়েছে, তারা বাড়ি যাচ্ছে। সন্ধ্যার পর যাত্রী বাড়বে।
এসএম/এমএমএআর
What's Your Reaction?