গাবতলীতে ফ্রিজিং গাড়ির সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১

রাজধানীর গাবতলীর দীপনগর মাছের আড়তের পাশে মাছ বহনকারী ফ্রিজিং গাড়ি মেরামতের সময় সিলিন্ডার বিস্ফোরণে মো. ইমরান হোসেন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। শনিবার (৮ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে দীপনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ইমরানকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে রাত ১০টা ৩৪ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ইমরান নড়াইলের লোহাগড়া উপজেলার সারোয়ার মোল্লার ছেলে। তিনি মাছের কোল্ড স্টোরেজের কর্মী ছিলেন। হাসপাতালে ইমরানকে নিয়ে আসা উদ্ধারকারী মো. সবুজ বলেন, দীপনগর এলাকায় একটি কোল্ড স্টোরের সামনে মাছ বহনকারী ফ্রিজিং গাড়ি মেরামতের কাজ চলছিল। হঠাৎ সেখানে বিস্ফোরণের ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, গাড়িটির সিলিন্ডার বিস্ফোরিত হয়েছে। এতে আশপাশে থাকা বেশ কয়েকজন আহত হন। গুরুতর আহত ইমরানসহ দুজনকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হলে চিকিৎসক ইমরানকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত ফারুক হোসেন (৪০) ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। তিনি অবসরপ্রাপ্ত সার্জেন্ট এবং মাছের কোল্ড স্টোরেজের সিএসডি গাড়ির চালক। ফারুক ময়মনসিংহের গফরগাঁও উপজেলার কসুপাড়া গ্রা

গাবতলীতে ফ্রিজিং গাড়ির সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১

রাজধানীর গাবতলীর দীপনগর মাছের আড়তের পাশে মাছ বহনকারী ফ্রিজিং গাড়ি মেরামতের সময় সিলিন্ডার বিস্ফোরণে মো. ইমরান হোসেন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

শনিবার (৮ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে দীপনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ইমরানকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে রাত ১০টা ৩৪ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ইমরান নড়াইলের লোহাগড়া উপজেলার সারোয়ার মোল্লার ছেলে। তিনি মাছের কোল্ড স্টোরেজের কর্মী ছিলেন।

হাসপাতালে ইমরানকে নিয়ে আসা উদ্ধারকারী মো. সবুজ বলেন, দীপনগর এলাকায় একটি কোল্ড স্টোরের সামনে মাছ বহনকারী ফ্রিজিং গাড়ি মেরামতের কাজ চলছিল। হঠাৎ সেখানে বিস্ফোরণের ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, গাড়িটির সিলিন্ডার বিস্ফোরিত হয়েছে। এতে আশপাশে থাকা বেশ কয়েকজন আহত হন। গুরুতর আহত ইমরানসহ দুজনকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হলে চিকিৎসক ইমরানকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আহত ফারুক হোসেন (৪০) ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। তিনি অবসরপ্রাপ্ত সার্জেন্ট এবং মাছের কোল্ড স্টোরেজের সিএসডি গাড়ির চালক। ফারুক ময়মনসিংহের গফরগাঁও উপজেলার কসুপাড়া গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, ইমরানের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি দারুসসালাম থানাকে জানানো হয়েছে। আহত ফারুক হোসেনের জরুরি বিভাগে চিকিৎসা চলছে।

বিস্ফোরণের কারণ ও এ ঘটনায় আহতদের বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করছে সংশ্লিষ্টরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow