গাড়ির ড্যাশবোর্ডের গোপন চেম্বারে মিলল ৩০ হাজার পিস ইয়াবা

যশোরে একটি প্রাইভেট কারের গোপন চেম্বার থেকে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় জব্দ করা হয়েছে একটি প্রাইভেট কার ও দুটি মোবাইল ফোন। এ ঘটনায় বেনাপোলের দুই কারবারিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৪ জুলাই) রাত প্রায় পৌনে ১০টার দিকে যশোর সদর উপজেলার হামিদপুর ময়লাখানার সামনে যশোর-নড়াইল মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতার দুজন হলেন, বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের মৃত নওশের আলী মোড়লের ছেলে বাবলুর রহমান (৫৫) এবং বড়আঁচড়া গ্রামের আজগার আলীর ছেলে নুরুজ্জামান (৩৪)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মদন মোহন সাহা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদের একটি দল হামিদপুর এলাকায় অবস্থান নেয়। পরে সন্দেহজনক একটি টয়োটা এক্স করোলা প্রাইভেট কারে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় গাড়িটির ড্যাশবোর্ড এবং দুই পাশের রানিং বোর্ডে বিশেষ কৌশলে তৈরি করা গোপন চেম্বার থেকে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় গাড়িতে থাকা চালক ও অন্য এক আরোহীকে গ্রেফতার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কার এবং তাদের ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। এ ঘটনায় মাদকদ্

গাড়ির ড্যাশবোর্ডের গোপন চেম্বারে মিলল ৩০ হাজার পিস ইয়াবা

যশোরে একটি প্রাইভেট কারের গোপন চেম্বার থেকে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় জব্দ করা হয়েছে একটি প্রাইভেট কার ও দুটি মোবাইল ফোন। এ ঘটনায় বেনাপোলের দুই কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (৪ জুলাই) রাত প্রায় পৌনে ১০টার দিকে যশোর সদর উপজেলার হামিদপুর ময়লাখানার সামনে যশোর-নড়াইল মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতার দুজন হলেন, বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের মৃত নওশের আলী মোড়লের ছেলে বাবলুর রহমান (৫৫) এবং বড়আঁচড়া গ্রামের আজগার আলীর ছেলে নুরুজ্জামান (৩৪)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মদন মোহন সাহা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদের একটি দল হামিদপুর এলাকায় অবস্থান নেয়। পরে সন্দেহজনক একটি টয়োটা এক্স করোলা প্রাইভেট কারে তল্লাশি চালানো হয়।

তল্লাশির সময় গাড়িটির ড্যাশবোর্ড এবং দুই পাশের রানিং বোর্ডে বিশেষ কৌশলে তৈরি করা গোপন চেম্বার থেকে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় গাড়িতে থাকা চালক ও অন্য এক আরোহীকে গ্রেফতার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কার এবং তাদের ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মদন মোহন সাহা বাদী হয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেফতার দুইজনের বিরুদ্ধে মামলা করেন।

মিলন রহমান/এসজেডএইচ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow