গাড়ি চাপায় পুলিশ সদস্যের মৃত্যু
সিলেটে ডিউটি শেষ করে বাসায় ফেরার পথে গাড়ি চাপায় সমর নাথ নামের এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে সিলেট নগরীর শাহজালাল ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। নিহত সমর নাথ (২৩) জৈন্তাপুর উপজেলার ভিত্রিকেল গ্রামের বীরেন্দ্র নাথের ছেলে। তিনি লালাবাজার আরআরএফ পুলিশ লাইনে কর্মরত ছিলেন। জানা যায়, বৃহস্পতিবার বিকেলে নগরীর শাহজালাল ব্রিজ দিয়ে বাসায় ফেরার পথে অজ্ঞাত গাড়ি সমর নাথকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দা ও পুলিশ তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়। শুক্রবার দুপুরে ময়নাতদন্ত শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। আরআরএফ সিলেটের পুলিশ সুপার কমান্ড্যান্ট (ভারপ্রাপ্ত) মো. হাসান নাহিদ চৌধুরী বলেন, সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। গাড়ি চাপা নাকি অন্যভাবে মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
সিলেটে ডিউটি শেষ করে বাসায় ফেরার পথে গাড়ি চাপায় সমর নাথ নামের এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে সিলেট নগরীর শাহজালাল ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সমর নাথ (২৩) জৈন্তাপুর উপজেলার ভিত্রিকেল গ্রামের বীরেন্দ্র নাথের ছেলে। তিনি লালাবাজার আরআরএফ পুলিশ লাইনে কর্মরত ছিলেন।
জানা যায়, বৃহস্পতিবার বিকেলে নগরীর শাহজালাল ব্রিজ দিয়ে বাসায় ফেরার পথে অজ্ঞাত গাড়ি সমর নাথকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দা ও পুলিশ তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়। শুক্রবার দুপুরে ময়নাতদন্ত শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
আরআরএফ সিলেটের পুলিশ সুপার কমান্ড্যান্ট (ভারপ্রাপ্ত) মো. হাসান নাহিদ চৌধুরী বলেন, সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। গাড়ি চাপা নাকি অন্যভাবে মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
What's Your Reaction?