গায়ক ডাকলেন নায়ক শাকিব খানকে, মঞ্চ মাতালেন দুই রকস্টার

একই মঞ্চে জমে উঠল তারকাখচিত মুহূর্ত। ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘রকস্টার’-এর গানকে কেন্দ্র করে একসঙ্গে গান গাইলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান এবং সংগীতশিল্পী আহমেদ হাসান সানি। মঞ্চে দুই ‘রকস্টার’-এর এই মিলন মুহূর্তে ভক্তদের মধ্যে তৈরি হয় ব্যাপক উচ্ছ্বাস। সানি জানান, অনুষ্ঠানে তিনি ধারাবাহিকভাবে ছবির গান পরিবেশন করছিলেন। একপর্যায়ে নিজের প্রিয় গান ‘আমি’ পরিবেশনের সময় তিনি মঞ্চে ডাকেন শাকিব খানকে। আমন্ত্রণে সাড়া দিয়ে শাকিবও মঞ্চে ওঠেন এবং সানির সঙ্গে কণ্ঠ মেলান। শাকিব-সানির যৌথ কণ্ঠে গাওয়া ‘আমাকে নিয়ে যাও তোমার সাথে, আমার হাতটা রাখো তোমার হাতে’ অংশটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হচ্ছে। দর্শক-ভক্তদের কাছ থেকে মিলছে ইতিবাচক সাড়া। সানি বলেন, শাকিব খান মন থেকে গেয়েছেন এবং গানটির আবেগকে ধারণ করার চেষ্টা করেছেন। তিনি আরও জানান, শাকিব তার কাজের প্রশংসা করেছেন এবং ছবির গানগুলোকে সাম্প্রতিক সময়ের সেরা বাংলা চলচ্চিত্র সংগীতগুলোর একটি বলে মন্তব্য করেছেন। ‘আমি’ গানটি লিখেছেন, সুর করেছেন এবং কণ্ঠ দিয়েছেন সানি নিজেই। যদিও গানটি এখনও ইউটিউবে প্রকাশ হয়নি, তবে শিগগিরই এটি প্রকাশের পরিকল্পনা রয়েছে

গায়ক ডাকলেন নায়ক শাকিব খানকে, মঞ্চ মাতালেন দুই রকস্টার

একই মঞ্চে জমে উঠল তারকাখচিত মুহূর্ত। ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘রকস্টার’-এর গানকে কেন্দ্র করে একসঙ্গে গান গাইলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান এবং সংগীতশিল্পী আহমেদ হাসান সানি। মঞ্চে দুই ‘রকস্টার’-এর এই মিলন মুহূর্তে ভক্তদের মধ্যে তৈরি হয় ব্যাপক উচ্ছ্বাস।

সানি জানান, অনুষ্ঠানে তিনি ধারাবাহিকভাবে ছবির গান পরিবেশন করছিলেন। একপর্যায়ে নিজের প্রিয় গান ‘আমি’ পরিবেশনের সময় তিনি মঞ্চে ডাকেন শাকিব খানকে। আমন্ত্রণে সাড়া দিয়ে শাকিবও মঞ্চে ওঠেন এবং সানির সঙ্গে কণ্ঠ মেলান।

শাকিব-সানির যৌথ কণ্ঠে গাওয়া ‘আমাকে নিয়ে যাও তোমার সাথে, আমার হাতটা রাখো তোমার হাতে’ অংশটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হচ্ছে। দর্শক-ভক্তদের কাছ থেকে মিলছে ইতিবাচক সাড়া।

সানি বলেন, শাকিব খান মন থেকে গেয়েছেন এবং গানটির আবেগকে ধারণ করার চেষ্টা করেছেন। তিনি আরও জানান, শাকিব তার কাজের প্রশংসা করেছেন এবং ছবির গানগুলোকে সাম্প্রতিক সময়ের সেরা বাংলা চলচ্চিত্র সংগীতগুলোর একটি বলে মন্তব্য করেছেন।

‘আমি’ গানটি লিখেছেন, সুর করেছেন এবং কণ্ঠ দিয়েছেন সানি নিজেই। যদিও গানটি এখনও ইউটিউবে প্রকাশ হয়নি, তবে শিগগিরই এটি প্রকাশের পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। পাশাপাশি ‘রকস্টার’ সিনেমার সব গান নিয়ে একটি জুকবক্স প্রকাশ করা হবে।

 

এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow