গায়ে হলুদের আগেই নিভে গেল জুলফিকারের জীবন প্রদীপ
নাটোরের বড়াইগ্রামে সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় জুলফিকার আলী জিল্লু নামের এক যুবক নিহত হয়েছেন। রোববার (২২ মার্চ) সকাল ৮টার দিকে বড়াইগ্রাম উপজেলার গড়মাটি কলোনি এলাকায় নাটোর-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত জুলফিকার আলী (২৯) পাবনার দাশুড়িয়া এলাকার নওপাড়া গ্রামের বাসিন্দা আনসারুল হকের ছেলে। তিনি পেশায় প্রকৌশলী ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, আজ জুলফিকারের গায়েহলুদ ছিল। সোমবার বিয়ের অনুষ্ঠান। বিয়ে উপলক্ষে বোন-ভগ্নিপতিকে বনপাড়া থেকে আনতে জুলফিকার প্রাইভেটকার নিয়ে বাড়ি থেকে রওনা হন। বড়াইগ্রাম উপজেলার গড়মাটি কলোনি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই জুলফিকার নিহত হন। বনপাড়া হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়ির নিয়ন্ত্রণ হারানোর কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নাটোরের বড়াইগ্রামে সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় জুলফিকার আলী জিল্লু নামের এক যুবক নিহত হয়েছেন।
রোববার (২২ মার্চ) সকাল ৮টার দিকে বড়াইগ্রাম উপজেলার গড়মাটি কলোনি এলাকায় নাটোর-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জুলফিকার আলী (২৯) পাবনার দাশুড়িয়া এলাকার নওপাড়া গ্রামের বাসিন্দা আনসারুল হকের ছেলে। তিনি পেশায় প্রকৌশলী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ জুলফিকারের গায়েহলুদ ছিল। সোমবার বিয়ের অনুষ্ঠান। বিয়ে উপলক্ষে বোন-ভগ্নিপতিকে বনপাড়া থেকে আনতে জুলফিকার প্রাইভেটকার নিয়ে বাড়ি থেকে রওনা হন। বড়াইগ্রাম উপজেলার গড়মাটি কলোনি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই জুলফিকার নিহত হন।
বনপাড়া হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়ির নিয়ন্ত্রণ হারানোর কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
What's Your Reaction?