গুগলের নতুন স্মার্টওয়াচ, এক চার্জে ৪০ ঘণ্টা চলবে একটানা

স্মার্টওয়াচের বাজারে নতুন চমক নিয়ে এসেছে গুগল। গুগল পিক্সেল ওয়াচ ৫-এ আগের মডেলের তুলনায় যুক্ত হয়েছে উজ্জ্বল ডিসপ্লে, দ্রুতগতির প্রসেসর, আরও উন্নত স্বাস্থ্য পর্যবেক্ষণ সুবিধা এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক জেমিনি ইন্টিগ্রেশন। সবচেয়ে বড় আকর্ষণগুলোর একটি হলো, বড় ৪৫ মিমি মডেলটি একবার চার্জে সর্বোচ্চ ৪০ ঘণ্টা পর্যন্ত ব্যাকআপ দিতে পারে। গুগল পিক্সেল ওয়াচ ৫-এ রয়েছে গোলাকার নকশার অ্যাকচুয়া ৩৬০ অ্যামোলেড এলটিপিও ডিসপ্লে। এর সর্বোচ্চ উজ্জ্বলতা ৩ হাজার নিট। ফলে উজ্জ্বল রোদেও স্ক্রিন দেখার সুবিধা মিলবে। ডিসপ্লেতে সর্বোচ্চ ৬০ হার্টজ অ্যাডাপটিভ রিফ্রেশ রেট এবং অলওয়েজ-অন ডিসপ্লে সুবিধাও রয়েছে। স্ক্রিন সুরক্ষায় ব্যবহার করা হয়েছে স্ক্র্যাচ-প্রতিরোধী কর্নিং গরিলা গ্লাস। পারফরম্যান্সের জন্য রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ডব্লিউ৫ জেন ২ অ্যাক্সিলারেটেড প্ল্যাটফর্মের সঙ্গে কর্টেক্স-এম৫৫ কো-প্রসেসর। গুগলের দাবি, আগের পিক্সেল ওয়াচ ৪-এর তুলনায় এতে পারফরম্যান্স ২০ শতাংশ উন্নত হয়েছে। রয়েছে ৫০ শতাংশ বেশি র‍্যাম এবং ১২ শতাংশ বেশি সিপিইউ ক্ষমতা। স্টোরেজ ৬৪ জিবি। আরও পড়ুন স্মার্টওয়াচের পেছনে সবুজ আলো জ্বলে কেন

গুগলের নতুন স্মার্টওয়াচ, এক চার্জে ৪০ ঘণ্টা চলবে একটানা

স্মার্টওয়াচের বাজারে নতুন চমক নিয়ে এসেছে গুগল। গুগল পিক্সেল ওয়াচ ৫-এ আগের মডেলের তুলনায় যুক্ত হয়েছে উজ্জ্বল ডিসপ্লে, দ্রুতগতির প্রসেসর, আরও উন্নত স্বাস্থ্য পর্যবেক্ষণ সুবিধা এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক জেমিনি ইন্টিগ্রেশন। সবচেয়ে বড় আকর্ষণগুলোর একটি হলো, বড় ৪৫ মিমি মডেলটি একবার চার্জে সর্বোচ্চ ৪০ ঘণ্টা পর্যন্ত ব্যাকআপ দিতে পারে।

গুগল পিক্সেল ওয়াচ ৫-এ রয়েছে গোলাকার নকশার অ্যাকচুয়া ৩৬০ অ্যামোলেড এলটিপিও ডিসপ্লে। এর সর্বোচ্চ উজ্জ্বলতা ৩ হাজার নিট। ফলে উজ্জ্বল রোদেও স্ক্রিন দেখার সুবিধা মিলবে। ডিসপ্লেতে সর্বোচ্চ ৬০ হার্টজ অ্যাডাপটিভ রিফ্রেশ রেট এবং অলওয়েজ-অন ডিসপ্লে সুবিধাও রয়েছে। স্ক্রিন সুরক্ষায় ব্যবহার করা হয়েছে স্ক্র্যাচ-প্রতিরোধী কর্নিং গরিলা গ্লাস।

পারফরম্যান্সের জন্য রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ডব্লিউ৫ জেন ২ অ্যাক্সিলারেটেড প্ল্যাটফর্মের সঙ্গে কর্টেক্স-এম৫৫ কো-প্রসেসর। গুগলের দাবি, আগের পিক্সেল ওয়াচ ৪-এর তুলনায় এতে পারফরম্যান্স ২০ শতাংশ উন্নত হয়েছে। রয়েছে ৫০ শতাংশ বেশি র‍্যাম এবং ১২ শতাংশ বেশি সিপিইউ ক্ষমতা। স্টোরেজ ৬৪ জিবি।

পিক্সেল ওয়াচ ৫-এ গুগলের জেমিনি-এর সঙ্গে আরও গভীরভাবে যুক্ত করা হয়েছে। ব্যবহারকারী কবজি তুলে সরাসরি জেমিনির সঙ্গে কথা বলতে পারবেন। জি-মেইল ও ক্যালেন্ডারের মতো গুগলের বিভিন্ন সেবার তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় পরামর্শও দিতে পারবে এটি।

স্বাস্থ্য পর্যবেক্ষণে নতুন সুবিধা

স্বাস্থ্য পর্যবেক্ষণে রয়েছে ইসিজি, অনিয়মিত এবং প্রায়শই খুব দ্রুত হৃদস্পন্দন শনাক্তকরণ, উচ্চ ও কম হৃদস্পন্দনের সতর্কতা, বিশ্রামকালীন হৃদস্পন্দন, রক্তে অক্সিজেনের মাত্রা, এইচআরভি, শ্বাস-প্রশ্বাসের হার, ত্বকের তাপমাত্রার পরিবর্তন এবং স্ট্রেস ট্র্যাকিং। ঘুমের ক্ষেত্রে রয়েছে স্লিপ স্কোর ও শ্বাস-প্রশ্বাসের নিয়মিততা বিশ্লেষণ।

নতুন হেলথ গার্ডিয়ান ফিচার দীর্ঘমেয়াদি স্বাস্থ্য পরিবর্তনের মাসিক সারাংশ দেবে। এতে রক্তচাপের প্রবণতা, ঘুমের শ্বাস-প্রশ্বাসের মান এবং ইনসুলিন রেজিস্ট্যান্সের প্রবণতা সম্পর্কে তথ্য পাওয়া যাবে।

আরও নতুন সুবিধা হলো ব্রেথিং ইমার্জেন্সি ডিটেকশন। শরীরে অক্সিজেনের মাত্রা গুরুতরভাবে ও দীর্ঘ সময় কমে গেলে এটি শনাক্ত করার চেষ্টা করবে। এজন্য পিপিজি, অ্যাক্সিলোমিটার, ব্যারোমিটার ও ডিভাইসের নিজস্ব এআই ব্যবহার করা হয়েছে।

৪১ মিমি পিক্সেল ওয়াচ ৫ একবার চার্জে সর্বোচ্চ ৩০ ঘণ্টা এবং ৪৫ মিমি মডেল সর্বোচ্চ ৪০ ঘণ্টা পর্যন্ত চলতে পারে বলে দাবি করেছে গুগল। মাত্র ১৫ মিনিট চার্জ দিলেই সর্বোচ্চ ১৫ ঘণ্টা পর্যন্ত ব্যাকআপ পাওয়া যাবে। রয়েছে IP68 রেটিং, ফলে পানি ও ধুলার বিরুদ্ধেও সুরক্ষা থাকবে।

ভারতের বাজারে গুগল পিক্সেল ওয়াচ ৫-এর ৪১ মিমি মডেলের দাম শুরু হয়েছে ৪২ হাজার ৯৯৯ রুপি থেকে। এই মডেল ১৩০ থেকে ২১০ মিমি মাপের কবজির জন্য উপযোগী। অন্যদিকে ৪৫ মিমি মডেলটির দাম ৪৫ হাজার ৯৯৯ রুপি। এটি ১৫০ থেকে ২১৫ মিমি মাপের কবজির জন্য তৈরি।

সূত্র: গ্যাজেট ৩৬০

কেএসকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow