গুগল ডুডলে বাংলাদেশের পতাকা
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ ও বিশ্বের বাঙালি সম্প্রদায়কে বিশেষ সম্মান জানিয়েছে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। ২৬ মার্চের প্রথম প্রহর থেকেই গুগলের হোমপেজে দেখা গেছে বাংলাদেশের স্বাধীনতা দিবসকে ঘিরে তৈরি করা একটি বিশেষ ডুডল। ডুডলটিতে নীল আকাশে সাদা মেঘের ভেলায় গর্বভরে উড়তে দেখা যায় বাংলাদেশের লাল-সবুজ জাতীয় পতাকা। গুগলের এই বিশেষ শিল্পকর্মে বাংলাদেশের স্বাধীনতার গৌরবময় চেতনাকে তুলে ধরা হয়েছে নান্দনিকভাবে। ডুডলটির ওপর ক্লিক করলে ভেসে ওঠে, বাংলাদেশ স্বাধীনতা দিবস ২০২৬ এবং এর নিচে লেখা থাকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা, বাংলাদেশ! আজকের বার্ষিক ডুডলে উড়তে থাকা বাংলাদেশের জাতীয় পতাকা দেখানো হয়েছে। গুগল বিশ্বের বিভিন্ন দেশের জাতীয় দিবস, ঐতিহাসিক ঘটনা ও বিশিষ্ট ব্যক্তিত্বদের স্মরণে নিয়মিত ডুডল প্রকাশ করে থাকে। সেই ধারাবাহিকতায় গত কয়েক বছর ধরেই বাংলাদেশের স্বাধীনতা দিবসে বিশেষ ডুডল প্রকাশ করছে প্রতিষ্ঠানটি। স্বাধীনতার ৫৬তম বছরে গুগলের এই বিশেষ ডুডল এবং রাষ্ট্রীয় আয়োজনে নতুন করে উদযাপিত হচ্ছে বাঙালির গৌরব, আত্মত্যাগ ও বিজয়ের ইতিহাস। উল্লেখ্য, ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনের মধ্য দিয়ে শুরু হ
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ ও বিশ্বের বাঙালি সম্প্রদায়কে বিশেষ সম্মান জানিয়েছে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। ২৬ মার্চের প্রথম প্রহর থেকেই গুগলের হোমপেজে দেখা গেছে বাংলাদেশের স্বাধীনতা দিবসকে ঘিরে তৈরি করা একটি বিশেষ ডুডল।
ডুডলটিতে নীল আকাশে সাদা মেঘের ভেলায় গর্বভরে উড়তে দেখা যায় বাংলাদেশের লাল-সবুজ জাতীয় পতাকা। গুগলের এই বিশেষ শিল্পকর্মে বাংলাদেশের স্বাধীনতার গৌরবময় চেতনাকে তুলে ধরা হয়েছে নান্দনিকভাবে।
ডুডলটির ওপর ক্লিক করলে ভেসে ওঠে, বাংলাদেশ স্বাধীনতা দিবস ২০২৬ এবং এর নিচে লেখা থাকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা, বাংলাদেশ! আজকের বার্ষিক ডুডলে উড়তে থাকা বাংলাদেশের জাতীয় পতাকা দেখানো হয়েছে।
গুগল বিশ্বের বিভিন্ন দেশের জাতীয় দিবস, ঐতিহাসিক ঘটনা ও বিশিষ্ট ব্যক্তিত্বদের স্মরণে নিয়মিত ডুডল প্রকাশ করে থাকে। সেই ধারাবাহিকতায় গত কয়েক বছর ধরেই বাংলাদেশের স্বাধীনতা দিবসে বিশেষ ডুডল প্রকাশ করছে প্রতিষ্ঠানটি।
স্বাধীনতার ৫৬তম বছরে গুগলের এই বিশেষ ডুডল এবং রাষ্ট্রীয় আয়োজনে নতুন করে উদযাপিত হচ্ছে বাঙালির গৌরব, আত্মত্যাগ ও বিজয়ের ইতিহাস।
উল্লেখ্য, ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনের মধ্য দিয়ে শুরু হওয়া বাংলাদেশ প্রতিষ্ঠার লড়াই ১৯৭১ সালে এসে পূর্ণাঙ্গ রূপ পায়। যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনে জাতীয় পর্যায়ে নেয়া হয়েছে নানা কর্মসূচি।
What's Your Reaction?