গুফি নিয়ে এলো ‘গুফি ওয়ার্ল্ড’ মেম্বারশিপ কার্ড

শিশুদের শিক্ষা ও বিনোদনভিত্তিক পরিচিত ব্র্যান্ড গুফি নিয়ে এলো নতুন উদ্যোগ ‘গুফি ওয়ার্ল্ড মেম্বারশিপ কার্ড’।  বুধবার (১৮ ফেব্রুয়ারি) লাইট অফ হোপ-এর ধানমন্ডি কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে কার্ডটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। নতুন এই মেম্বারশিপ কার্ডের মাধ্যমে গ্রাহকরা পাবেন নানা বিশেষ সুবিধা ও আকর্ষণীয় ছাড়। কার্ডধারীরা গুফির সব পণ্য-বই, খেলনা ও স্টেশনারিতে উপভোগ করতে পারবেন বিশেষ ডিসকাউন্ট। পাশাপাশি ‘কিডস টাইম’ ও ‘টিচার্স টাইম’ প্ল্যাটফর্মের কোর্স ও ভর্তি কার্যক্রমে থাকবে অগ্রাধিকার এবং নির্দিষ্ট ছাড়ের সুযোগ। শুধু নিজস্ব পণ্যেই সীমাবদ্ধ নয় সুবিধা। গুফি ওয়ার্ল্ড মেম্বারশিপ কার্ডধারীরা পার্টনার ব্র্যান্ডগুলোর শপিং ও ডাইনিং সেবাতেও পাবেন বিশেষ অফার। উদ্বোধনী অনুষ্ঠানে লাইট অব হোপের সিইও ওয়ালিউল্লাহ ভূঁইয়া বলেন, ‘গুফি ওয়ার্ল্ড মেম্বারশিপ কার্ডের মাধ্যমে সদস্যরা শুধু ছাড়ই পাচ্ছেন না, তারা প্রবেশ করছেন এক্সক্লুসিভ গুফি জগতে। প্রতিটি শিশু ও পরিবার এই বিশেষ আনন্দ উপভোগ করবে।’ প্রায় এক দশক ধরে গুফি শিশুদের শেখা ও বিনোদনের জগতে উদ্ভাবনী পণ্য ও সৃজনশীল কার্যক্রম নিয়ে কাজ করছে।  নতুন এই মেম্ব

গুফি নিয়ে এলো ‘গুফি ওয়ার্ল্ড’ মেম্বারশিপ কার্ড

শিশুদের শিক্ষা ও বিনোদনভিত্তিক পরিচিত ব্র্যান্ড গুফি নিয়ে এলো নতুন উদ্যোগ ‘গুফি ওয়ার্ল্ড মেম্বারশিপ কার্ড’। 

বুধবার (১৮ ফেব্রুয়ারি) লাইট অফ হোপ-এর ধানমন্ডি কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে কার্ডটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

নতুন এই মেম্বারশিপ কার্ডের মাধ্যমে গ্রাহকরা পাবেন নানা বিশেষ সুবিধা ও আকর্ষণীয় ছাড়। কার্ডধারীরা গুফির সব পণ্য-বই, খেলনা ও স্টেশনারিতে উপভোগ করতে পারবেন বিশেষ ডিসকাউন্ট। পাশাপাশি ‘কিডস টাইম’ ও ‘টিচার্স টাইম’ প্ল্যাটফর্মের কোর্স ও ভর্তি কার্যক্রমে থাকবে অগ্রাধিকার এবং নির্দিষ্ট ছাড়ের সুযোগ।

শুধু নিজস্ব পণ্যেই সীমাবদ্ধ নয় সুবিধা। গুফি ওয়ার্ল্ড মেম্বারশিপ কার্ডধারীরা পার্টনার ব্র্যান্ডগুলোর শপিং ও ডাইনিং সেবাতেও পাবেন বিশেষ অফার।

উদ্বোধনী অনুষ্ঠানে লাইট অব হোপের সিইও ওয়ালিউল্লাহ ভূঁইয়া বলেন, ‘গুফি ওয়ার্ল্ড মেম্বারশিপ কার্ডের মাধ্যমে সদস্যরা শুধু ছাড়ই পাচ্ছেন না, তারা প্রবেশ করছেন এক্সক্লুসিভ গুফি জগতে। প্রতিটি শিশু ও পরিবার এই বিশেষ আনন্দ উপভোগ করবে।’

প্রায় এক দশক ধরে গুফি শিশুদের শেখা ও বিনোদনের জগতে উদ্ভাবনী পণ্য ও সৃজনশীল কার্যক্রম নিয়ে কাজ করছে। 

নতুন এই মেম্বারশিপ উদ্যোগ শিশু ও অভিভাবকদের জন্য একটি সমন্বিত সুবিধার প্ল্যাটফর্‌ম তৈরি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow