গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দত্তগ্রাম সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশি মুজিবুর রহমানের লাশ হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ)। শনিবার (১৩ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুলাউড়া উপজেলার শরিফপুর ইউনিয়নের চাতলাপুর চেকপোস্টে বিজিবি-বিএসএফের উপস্থিতিতে বাংলাদেশ পুলিশের কাছে লাশ হস্তান্তর করে ভারতীয় পুলিশ। এসময় বিজিবি পুলিশের পাশাপাশি নিহত মুজিবুর রহমানের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে গতকাল শুক্রবার বিকেলে উপজেলার দত্তগ্রাম সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে মুজিবুর রহমান নিহত হন। নিহতের পরিবারের দাবি, মুজিব মাছ শিকারের উদ্দেশ্যে বিকেলে বাড়ি থেকে বের হয়েছিলেন। পরে সন্ধ্যার দিকে তারা জানতে পারেন, বিএসএফের গুলিতে তিনি নিহত হয়েছেন। শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ বলেন, শুক্রবার সন্ধ্যার দিকে ৬-৭ জনের একটি বাংলাদেশি চোরাকারবারি দল ভারতীয় চোরাকারবারিদের সহযোগিতায় চোরাচালানি মালামাল আনার উদ্দেশ্যে সীমান্ত দিয়ে ভারতের অভ্যন্তরে প্রায় ৫০০ গজ ভেতরে লখাইরচর এলাকায় প্রবেশ করে। এ সময় লাঠিয়াপুড়া বিএসএফ
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দত্তগ্রাম সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশি মুজিবুর রহমানের লাশ হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ)।
শনিবার (১৩ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুলাউড়া উপজেলার শরিফপুর ইউনিয়নের চাতলাপুর চেকপোস্টে বিজিবি-বিএসএফের উপস্থিতিতে বাংলাদেশ পুলিশের কাছে লাশ হস্তান্তর করে ভারতীয় পুলিশ।
এসময় বিজিবি পুলিশের পাশাপাশি নিহত মুজিবুর রহমানের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে গতকাল শুক্রবার বিকেলে উপজেলার দত্তগ্রাম সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে মুজিবুর রহমান নিহত হন। নিহতের পরিবারের দাবি, মুজিব মাছ শিকারের উদ্দেশ্যে বিকেলে বাড়ি থেকে বের হয়েছিলেন। পরে সন্ধ্যার দিকে তারা জানতে পারেন, বিএসএফের গুলিতে তিনি নিহত হয়েছেন।
শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ বলেন, শুক্রবার সন্ধ্যার দিকে ৬-৭ জনের একটি বাংলাদেশি চোরাকারবারি দল ভারতীয় চোরাকারবারিদের সহযোগিতায় চোরাচালানি মালামাল আনার উদ্দেশ্যে সীমান্ত দিয়ে ভারতের অভ্যন্তরে প্রায় ৫০০ গজ ভেতরে লখাইরচর এলাকায় প্রবেশ করে। এ সময় লাঠিয়াপুড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে ২ থেকে ৩ রাউন্ড গুলি ছোড়ে। এতে মুজিব আলী গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।
তিনি আরও বলেন, ঘটনার পর অন্যরা বাংলাদেশে ফিরে এসে আত্মগোপনে চলে যায়। প্রাথমিক তথ্য অনুযায়ী, নিহত মুজিব আলী পূর্বেও চোরাচালানি মালামাল পরিবহনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে জানা গেছে।
কুলাউড়া থানার ওসি জহিরুল ইসলাম মুন্না বলেন, বিএসএফ নিহত মুজিবের মরদেহ হস্তান্তর করেছে। মরদেহ গ্রহণের সময় বাংলাদেশ ও ভারতের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি নিহতের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।
What's Your Reaction?