গুলিস্তান বাস টার্মিনালের শ্রমিক কমিটি নিয়ে বিক্ষোভ, প্রতিবাদ সমাবেশ 

ঢাকার ব্যস্ততম যাতায়াত রুট গুলিস্তান এলাকায় যাত্রীদের মালামাল চুরি, ছিনতাই এবং পরিবহন মালিকদের হয়রানি বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে যাত্রী ও পরিবহন শ্রমিকরা। মঙ্গলবার (০৪ আগস্ট) বেলা ১১টায় গুলিস্তান আহাদ পুলিশ বক্সের সামনে অনুষ্ঠিত সমাবেশ থেকে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ঘোষিত শ্রমিক কমিটির বিষয়ে আপত্তি জানানো হয়।  উপস্থিত নেতাদের অভিযোগ, গুলিস্তান বাস টার্মিনালের কমিটিতে পরিবহন-সংশ্লিষ্ট শ্রমিকদের অন্তর্ভুক্ত না করে এমন কিছু ব্যক্তিকে রাখা হয়েছে, যাদের বিরুদ্ধে মাদক ব্যবসা, ছিনতাই ও মলম পার্টির সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাদের দাবি, এ ধরনের ব্যক্তিদের কমিটিতে রাখা হলে গুলিস্তানসহ দেশের বিভিন্ন স্থানে চলাচলরত যাত্রীদের হয়রানি, ছিনতাই এবং নিরাপত্তাহীনতার ঝুঁকি বাড়বে। এতে পরিবহন মালিক ও সাধারণ যাত্রীরাও টার্মিনাল এলাকা এড়িয়ে চলতে পারেন।  সমাবেশে হাফিজ নামের এক যাত্রী অভিযোগ করেন, পরিবহন শ্রমিকের ছদ্মবেশে অপকর্মে জড়িতরা মালিক ও সাধারণ যাত্রীদের জানমালের ক্ষতি করতে পারে এবং জননিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠতে পারে। এ বিষয়ে বাংলাদেশ সড়ক পরিবহন মাল

গুলিস্তান বাস টার্মিনালের শ্রমিক কমিটি নিয়ে বিক্ষোভ, প্রতিবাদ সমাবেশ 

ঢাকার ব্যস্ততম যাতায়াত রুট গুলিস্তান এলাকায় যাত্রীদের মালামাল চুরি, ছিনতাই এবং পরিবহন মালিকদের হয়রানি বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে যাত্রী ও পরিবহন শ্রমিকরা।

মঙ্গলবার (০৪ আগস্ট) বেলা ১১টায় গুলিস্তান আহাদ পুলিশ বক্সের সামনে অনুষ্ঠিত সমাবেশ থেকে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ঘোষিত শ্রমিক কমিটির বিষয়ে আপত্তি জানানো হয়। 

উপস্থিত নেতাদের অভিযোগ, গুলিস্তান বাস টার্মিনালের কমিটিতে পরিবহন-সংশ্লিষ্ট শ্রমিকদের অন্তর্ভুক্ত না করে এমন কিছু ব্যক্তিকে রাখা হয়েছে, যাদের বিরুদ্ধে মাদক ব্যবসা, ছিনতাই ও মলম পার্টির সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

তাদের দাবি, এ ধরনের ব্যক্তিদের কমিটিতে রাখা হলে গুলিস্তানসহ দেশের বিভিন্ন স্থানে চলাচলরত যাত্রীদের হয়রানি, ছিনতাই এবং নিরাপত্তাহীনতার ঝুঁকি বাড়বে। এতে পরিবহন মালিক ও সাধারণ যাত্রীরাও টার্মিনাল এলাকা এড়িয়ে চলতে পারেন। 

সমাবেশে হাফিজ নামের এক যাত্রী অভিযোগ করেন, পরিবহন শ্রমিকের ছদ্মবেশে অপকর্মে জড়িতরা মালিক ও সাধারণ যাত্রীদের জানমালের ক্ষতি করতে পারে এবং জননিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠতে পারে।

এ বিষয়ে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর শিকদারের মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, টার্মিনাল এলাকায় যাত্রীদের নিরাপত্তা, মালামাল ও পরিবহনের সার্বিক দায়িত্ব কমিটির নেতাদের ওপর বর্তায়। বিশেষ করে রাজনৈতিক অস্থিরতার সময় গাড়িতে অগ্নিসংযোগ বা দুর্ঘটনা প্রতিরোধে কমিটির ভূমিকা গুরুত্বপূর্ণ। 

তিনি আরও বলেন, কমিটির বিরুদ্ধে যদি চুরি, ছিনতাই বা অগ্নিসংযোগের মতো অভিযোগ ওঠে, তাহলে দ্রুত কমিটি বিলুপ্ত করে অভিযুক্তদের টার্মিনাল থেকে সরিয়ে দেওয়া এবং অভিযোগ অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত। তাই শ্রমিকদের পাশাপাশি সমিতিও চায়, এ ধরনের কমিটি বাতিল করে প্রকৃত পরিবহন শ্রমিকদের নিয়ে গুলিস্তানে নতুন কমিটি গঠন করা হোক।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow