গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল

চট্টগ্রাম নগরের চান্দগাঁও বিসিক শিল্প এলাকায় শনিবার (২০ জুন) সন্ধ্যার পর পাঁচ যুবকের একটি সশস্ত্র দল পোশাক কারখানার সামনে এসে ফাঁকা গুলি ছোড়ে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, ইয়ুনেস্কো (এসটিএস) গ্রুপের একটি পোশাক কারখানার সামনের সড়কে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে এক সশস্ত্র ব্যক্তি। সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা গেছে, পাঁচ যুবক চাঁদার দাবিতে সেখানে ঢুকছে এবং ভেতরে যাওয়ার আগেই একজনের হাতে থাকা পিস্তল দিয়ে কয়েক রাউন্ড গুলি ছুড়ছে। পুলিশ সূত্রে জানা গেছে, সিসিটিভি ফুটেছে অস্ত্রধারী পাঁচ যুবককে এখনো চিহ্নিত করা যায়নি। তবে চিহ্নিত করতে কাজ চলছে। চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন কালবেলাকে বলেন, ‘শনিবার পাঁচজন সন্ত্রাসী চাঁদার দাবিতে ঘটনাটি ঘটিয়েছে বলে আমরা তথ্য পেয়েছি। পুলিশের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।  ঘটনাস্থলে আমাদের ফোর্স রয়েছে।’ উল্লেখ্য, গত বছরের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে চান্দগাঁও শিল্প এলাকায় বেশ কয়েকটি গুলি ছোড়ার ঘটনা ঘটে। গতকালের ঘটনায় চান্দগাঁও বেসিক শিল্প এলাকায় ব্যবসায়ী ও স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ কর

গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল
চট্টগ্রাম নগরের চান্দগাঁও বিসিক শিল্প এলাকায় শনিবার (২০ জুন) সন্ধ্যার পর পাঁচ যুবকের একটি সশস্ত্র দল পোশাক কারখানার সামনে এসে ফাঁকা গুলি ছোড়ে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, ইয়ুনেস্কো (এসটিএস) গ্রুপের একটি পোশাক কারখানার সামনের সড়কে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে এক সশস্ত্র ব্যক্তি। সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা গেছে, পাঁচ যুবক চাঁদার দাবিতে সেখানে ঢুকছে এবং ভেতরে যাওয়ার আগেই একজনের হাতে থাকা পিস্তল দিয়ে কয়েক রাউন্ড গুলি ছুড়ছে। পুলিশ সূত্রে জানা গেছে, সিসিটিভি ফুটেছে অস্ত্রধারী পাঁচ যুবককে এখনো চিহ্নিত করা যায়নি। তবে চিহ্নিত করতে কাজ চলছে। চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন কালবেলাকে বলেন, ‘শনিবার পাঁচজন সন্ত্রাসী চাঁদার দাবিতে ঘটনাটি ঘটিয়েছে বলে আমরা তথ্য পেয়েছি। পুলিশের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।  ঘটনাস্থলে আমাদের ফোর্স রয়েছে।’ উল্লেখ্য, গত বছরের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে চান্দগাঁও শিল্প এলাকায় বেশ কয়েকটি গুলি ছোড়ার ঘটনা ঘটে। গতকালের ঘটনায় চান্দগাঁও বেসিক শিল্প এলাকায় ব্যবসায়ী ও স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow