গুলি চালিয়ে ইরান যুদ্ধ থেকে ‌‘বিরত’ রাখা যাবে না: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির একটি হোটেলে নৈশভোজের সময় বিকট গুলির শব্দের পর দ্রুত সেখান থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে। শনিবার রাতে ওয়াশিংটন হিলটন নামের একটি হোটেলে এ ঘটনা ঘটে। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প শনিবার বলেন, হোয়াইট হাউজ করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের নৈশভোজে গুলিবর্ষণের ঘটনা তাকে ইরান যুদ্ধ থেকে বিরত রাখতে পারবে না। যদিও তিনি মনে করেন যে, এ ঘটনার সঙ্গে ইরান যুদ্ধের যোগসূত্র থাকার সম্ভাবনা কম। হোয়াইট হাউজে এক ব্রিফিংয়ে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ইরানের সঙ্গে যুদ্ধে জয়ী হওয়া থেকে এটা আমাকে বিরত রাখতে পারবে না। এর সঙ্গে এর কোনো সম্পর্ক ছিল কি না আমি জানি না, আমরা যা জানি তার ভিত্তিতে আমি সত্যিই তা মনে করি না। তবে ট্রাম্প এর আগে বলেছিলেন, কখনো বলা যায় না যে এর সঙ্গে ইরান যুদ্ধের কোনো যোগসূত্র থাকতে পারে কি না। তিনি জানিয়েছেন, তদন্তকারীরা হামলাকারীর উদ্দেশ্য নিয়ে কাজ করছেন। প্রায় দুই মাসের যুদ্ধের পর তেহরানের আলোচনার অবস্থানে সন্তুষ্ট না হয়ে প্রেসিডেন্ট ট্রাম্প শনিবার এর আগে ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য ত

গুলি চালিয়ে ইরান যুদ্ধ থেকে ‌‘বিরত’ রাখা যাবে না: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির একটি হোটেলে নৈশভোজের সময় বিকট গুলির শব্দের পর দ্রুত সেখান থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে। শনিবার রাতে ওয়াশিংটন হিলটন নামের একটি হোটেলে এ ঘটনা ঘটে।

এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প শনিবার বলেন, হোয়াইট হাউজ করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের নৈশভোজে গুলিবর্ষণের ঘটনা তাকে ইরান যুদ্ধ থেকে বিরত রাখতে পারবে না। যদিও তিনি মনে করেন যে, এ ঘটনার সঙ্গে ইরান যুদ্ধের যোগসূত্র থাকার সম্ভাবনা কম।

হোয়াইট হাউজে এক ব্রিফিংয়ে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ইরানের সঙ্গে যুদ্ধে জয়ী হওয়া থেকে এটা আমাকে বিরত রাখতে পারবে না। এর সঙ্গে এর কোনো সম্পর্ক ছিল কি না আমি জানি না, আমরা যা জানি তার ভিত্তিতে আমি সত্যিই তা মনে করি না।

তবে ট্রাম্প এর আগে বলেছিলেন, কখনো বলা যায় না যে এর সঙ্গে ইরান যুদ্ধের কোনো যোগসূত্র থাকতে পারে কি না। তিনি জানিয়েছেন, তদন্তকারীরা হামলাকারীর উদ্দেশ্য নিয়ে কাজ করছেন।

প্রায় দুই মাসের যুদ্ধের পর তেহরানের আলোচনার অবস্থানে সন্তুষ্ট না হয়ে প্রেসিডেন্ট ট্রাম্প শনিবার এর আগে ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য তার দূতদের পাকিস্তান সফর বাতিল করেন।

মার্কিন তদন্ত সংস্থা এফবিআই জানিয়েছে, এরই মধ্যে হামলাকারীকে আটক করা হয়েছে এবং তাদের ওয়াশিংটন ফিল্ড অফিস ঘটনাস্থলে তদন্ত চালাচ্ছে। ট্রাম্পও সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, বন্দুকধারীকে আটক করা হয়েছে।

এ ঘটনায় ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স অক্ষত রয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, এক পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন, তবে তিনি আশঙ্কামুক্ত।

টিটিএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow