গৃহবধূর ওপর গরম তেল ছুড়লেন শ্বশুর-শাশুড়ি ‎

রাজবাড়ীর বালিয়াকান্দিতে পারিবারিক কলহের জের ধরে গরম তেল ছুড়ে মা-মেয়েকে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে শ্বশুর-শাশুড়ি ও দেবরের বিরুদ্ধে। গরম তেল ছুড়ে মারায় গৃহবধূর মুখ পুড়ে চেহারা বিকৃত হয়ে যায়।  রোববার (২৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার নবাবপুর ইউনিয়নের কঠুরাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।  দগ্ধ গৃহিণী মাসুমা বেগম (২২) ও তার মেয়ে মুনতাহা (৯)। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ‎মাসুমা বেগমের বাবা মো. ওহিদুল শেখ বলেন, ৬ বছর পূর্বে আমার মেয়ে মাসুমা বেগমের সাথে রশিদ খালাসীর বিয়ে হয়। তাদের দুজন সন্তান মাহফুজ (৪) ও মুনতাহা (৯) রয়েছে। বিয়ের পর থেকেই পারিবারিক কলহ সৃষ্টি করে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছে সৎ শাশুড়ি শাহিদা বেগম (৪৫), শ্বশুর আক্তার খালাসী (৫০) ও দেবর নূর নবী (১৮)।  মো. ওহিদুল শেখ আরও বলেন, রোববার (২৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাসুমা তার শ্বশুর বাড়ির রান্না ঘরে রান্না করছিল। এসময় সাংসারিক তুচ্ছ ঘটনা নিয়ে শাশুড়ি অকথ্য ভাষায় গালিগালাজ করে। একপর্যায়ে রান্না ঘর থেকে মাসুমা বাইরে আসলে শাশুড়ি, শ্বশুর ও দেবর বাড়ির উঠান থেকে কিল ঘুষিসহ এলোপাতাড়ি মারপিট করে। মারধরে মা

গৃহবধূর ওপর গরম তেল ছুড়লেন শ্বশুর-শাশুড়ি  ‎

রাজবাড়ীর বালিয়াকান্দিতে পারিবারিক কলহের জের ধরে গরম তেল ছুড়ে মা-মেয়েকে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে শ্বশুর-শাশুড়ি ও দেবরের বিরুদ্ধে। গরম তেল ছুড়ে মারায় গৃহবধূর মুখ পুড়ে চেহারা বিকৃত হয়ে যায়। 

রোববার (২৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার নবাবপুর ইউনিয়নের কঠুরাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। 

দগ্ধ গৃহিণী মাসুমা বেগম (২২) ও তার মেয়ে মুনতাহা (৯)। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

‎মাসুমা বেগমের বাবা মো. ওহিদুল শেখ বলেন, ৬ বছর পূর্বে আমার মেয়ে মাসুমা বেগমের সাথে রশিদ খালাসীর বিয়ে হয়। তাদের দুজন সন্তান মাহফুজ (৪) ও মুনতাহা (৯) রয়েছে। বিয়ের পর থেকেই পারিবারিক কলহ সৃষ্টি করে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছে সৎ শাশুড়ি শাহিদা বেগম (৪৫), শ্বশুর আক্তার খালাসী (৫০) ও দেবর নূর নবী (১৮)। 

মো. ওহিদুল শেখ আরও বলেন, রোববার (২৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাসুমা তার শ্বশুর বাড়ির রান্না ঘরে রান্না করছিল। এসময় সাংসারিক তুচ্ছ ঘটনা নিয়ে শাশুড়ি অকথ্য ভাষায় গালিগালাজ করে। একপর্যায়ে রান্না ঘর থেকে মাসুমা বাইরে আসলে শাশুড়ি, শ্বশুর ও দেবর বাড়ির উঠান থেকে কিল ঘুষিসহ এলোপাতাড়ি মারপিট করে। মারধরে মাসুমা অজ্ঞান হয়ে পড়লে শাশুড়ি মাসুমাকে হত্যার উদ্দেশে রান্নাঘরে থাকা কড়াইয়ের গরম তেল এনে মেয়ের মুখে ছুড়ে মারে। এতে মাসুমার মুখ পুড়ে চেহারা বিকৃত হয়ে যায় ও শরীরের বিভিন্ন স্থানে পুড়ে যায়। 

মাসুমা বেগমের বাবা বলেন, গরম তেল ৯ মাস বয়সী মুনতাহার মুখসহ শরীরের বিভিন্ন স্থানে লেগে পুড়ে যায়। মা- মেয়ের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে উদ্ধার করে। তাদের বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। শারীরিক অবস্থার আরও অবনতি হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। এ ঘটনায় বালিয়াকান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

‎গৃহবধূ মাসুমা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ওরা আমাকে মেরে ফেলতে চেয়েছিল। আমার চেহারা গরম তেল দিয়ে নষ্ট করে দিয়েছে। আমার শিশু কন্যাকেও ওরা গরম তেলে পুড়িয়ে মারতে চেয়েছিল। আমি সঠিক বিচার দাবি করছি। 

রাজবাড়ী ‎সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেব্রত সরকার ‎বলেন, অভিযোগ পেয়েছি। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow