গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সদর ইউনিয়নের চান্দামারী গ্রামে গলায় ওড়না পেঁচিয়ে নাসরিন বেগম (২৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত নাসরিন বেগম ওই গ্রামের বয়লার মুরগি বিক্রেতা নুর আলমের স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন রাজারহাট থানার অফিসার ইনচার্জ আব্দুল ওয়াদুদ। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে প্রতিবেশীরা নাসরিনকে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে তার শয়নকক্ষে গিয়ে ঘরের তীরের সঙ্গে ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পান। ধারণা করা হচ্ছে, সোমবার রাতে স্বামী-স্ত্রী সেহরি খাওয়ার পর কোনো এক সময় তিনি আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।  প্রাথমিকভাবে পুলিশের ধারণা, পারিবারিক কলহের জেরে স্বামীর সঙ্গে অভিমান করে নাসরিন আত্মহত্যা করে থাকতে পারেন। তবে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ঘটনার পর থেকে স্বামী নুর আলম পলাতক রয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় রাজারহাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow