গোপনে ইসরায়েলে উড়ে এলো এক ঝাঁক মার্কিন যুদ্ধবিমান
ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রের নানা মাত্রিক প্রস্তুতির কারণে পুরো মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এমন পরিস্থিতির মধ্যে আরও সামরিক শক্তি বৃদ্ধি করছে মার্কিন প্রশাসন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বহুসংখ্যক মার্কিন যুদ্ধবিমান ইসরায়েলে অবতরণ করেছে। অত্যাধুনিক এসব যুদ্ধবিমানগুলোকে ট্রান্সপন্ডার বন্ধ রেখে অনেকটা গোপনে মধ্যপ্রাচ্যে আনা হয়েছে। দ্য টাইমস অব ইসরায়েললে প্রকাশিত প্রতিবেদনের তথ্য মতে, ইরানে হামলার প্রস্তুতি হিসেবে মার্কিন এফ-৩৫, এগ-১৫, এবং এফ-১৬ যুদ্ধবিমানগুলোকে ইসরায়েলে পাঠানো হয়েছে। একাধিক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এবিসি নিউজও জানিয়েছে, পঞ্চম প্রজন্মের এসব যুদ্ধবিমান দক্ষিণ ইসরায়েলের একটি বিমানঘাঁটিতে অবতরণ করেছে। জানা গেছে, যুদ্ধবিমানগুলো তাদের ট্রান্সপন্ডার বন্ধ রেখে উড়ে গেলেও তাদের সঙ্গে থাকা জ্বালানি সরবরাহকারী ট্যাংকার বিমানগুলো ট্রান্সপন্ডার চালু রেখেছিল। মিলিটারি এয়ার ট্র্যাকিং অ্যালায়েন্স ( ওপেন-সোর্স বিশ্লেষক) তাদের ফ্লাইট ট্র্যাকিং বিশ্লেষণের ভিত্তিতে এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রা
ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রের নানা মাত্রিক প্রস্তুতির কারণে পুরো মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এমন পরিস্থিতির মধ্যে আরও সামরিক শক্তি বৃদ্ধি করছে মার্কিন প্রশাসন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বহুসংখ্যক মার্কিন যুদ্ধবিমান ইসরায়েলে অবতরণ করেছে। অত্যাধুনিক এসব যুদ্ধবিমানগুলোকে ট্রান্সপন্ডার বন্ধ রেখে অনেকটা গোপনে মধ্যপ্রাচ্যে আনা হয়েছে।
দ্য টাইমস অব ইসরায়েললে প্রকাশিত প্রতিবেদনের তথ্য মতে, ইরানে হামলার প্রস্তুতি হিসেবে মার্কিন এফ-৩৫, এগ-১৫, এবং এফ-১৬ যুদ্ধবিমানগুলোকে ইসরায়েলে পাঠানো হয়েছে।
একাধিক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এবিসি নিউজও জানিয়েছে, পঞ্চম প্রজন্মের এসব যুদ্ধবিমান দক্ষিণ ইসরায়েলের একটি বিমানঘাঁটিতে অবতরণ করেছে। জানা গেছে, যুদ্ধবিমানগুলো তাদের ট্রান্সপন্ডার বন্ধ রেখে উড়ে গেলেও তাদের সঙ্গে থাকা জ্বালানি সরবরাহকারী ট্যাংকার বিমানগুলো ট্রান্সপন্ডার চালু রেখেছিল।
মিলিটারি এয়ার ট্র্যাকিং অ্যালায়েন্স ( ওপেন-সোর্স বিশ্লেষক) তাদের ফ্লাইট ট্র্যাকিং বিশ্লেষণের ভিত্তিতে এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে মার্কিন যুদ্ধবিমানগুলো যুক্তরাজ্যের লেকেনহিথ এয়ারবেস থেকে উড্ডয়ন করে বুধবার (২৫ ফেব্রুয়ারি) ইসরায়েলের মিলিটারি ঘাঁটিতে অবতরণ করেছে।
এদিকে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা চলমান রয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) আলোচনার তৃতীয় দফা বৈঠক জেনেভায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি জোরদারের কারণে সম্ভাব্য সংঘাতের আশঙ্কা বাড়ছে।
গত ২২ ফেব্রুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র হয় একটি চুক্তিতে পৌঁছাবে অন্যথায় ইরানের জন্য পরিস্থিতি দুর্ভাগ্যজনক হবে। শর্ত মেনে চুক্তি করতে ১০-১৫ দিনের একটি আলটিমেটামও দিয়েছেন ট্রাম্প।
এর আগে ১৯ ফেব্রুয়ারির এক অনুষ্ঠানে ট্রাম্প বলেছিলেন, ইরানকে অবশ্যই একটি চুক্তিতে আসতে হবে। তা না হলে খারাপ কিছু ঘটবে।
কেএম
What's Your Reaction?