গোপালগঞ্জকে একটি অনন্য উচ্চতায় নিয়ে যেতে চাই : কে এম বাবর

গোপালগঞ্জকে একটি অনন্য উচ্চতায় নিয়ে যেতে চাই বলে মন্তব্য করেছেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর। শনিবার (২৩ মে) গোপালগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।  তিনি বলেন, শুধু লেখাপড়া করলেই হবে না, শিক্ষার্থীদের রাজনৈতিকভাবেও সচেতন থাকতে হবে। গোপালগঞ্জকে নিয়ে ভাবতে হবে এবং জেলার উন্নয়নে তরুণদের সক্রিয় ভূমিকা রাখতে হবে।  কে এম বাবর আরও বলেন, আমরা গোপালগঞ্জকে একটি অনন্য উচ্চতায় নিয়ে যেতে চাই। সেই লক্ষ্য বাস্তবায়নে মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শরিফ রাফিকুজ্জামান, অ্যাভোকেট কাজী আবুল খায়ের, প্রফেসর মো. শাহ আলম এবং শেখ রাকিবুল ইসলাম। এসময়  স্বাগত বক্তব্য দেন প্রফেসর সুনির্মল মজুমদার। সভাপতিত্ব করেন প্রফেসর শাহ মো. ইকবাল হোসেন। কলেজটির উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬ ও বিজ্ঞানবিষয়ক বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণীর এ অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক, সৃজনশীল ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।  পরে বিজ্ঞানবিষয়ক বিত

গোপালগঞ্জকে একটি অনন্য উচ্চতায় নিয়ে যেতে চাই : কে এম বাবর

গোপালগঞ্জকে একটি অনন্য উচ্চতায় নিয়ে যেতে চাই বলে মন্তব্য করেছেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর। শনিবার (২৩ মে) গোপালগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। 

তিনি বলেন, শুধু লেখাপড়া করলেই হবে না, শিক্ষার্থীদের রাজনৈতিকভাবেও সচেতন থাকতে হবে। গোপালগঞ্জকে নিয়ে ভাবতে হবে এবং জেলার উন্নয়নে তরুণদের সক্রিয় ভূমিকা রাখতে হবে। 

কে এম বাবর আরও বলেন, আমরা গোপালগঞ্জকে একটি অনন্য উচ্চতায় নিয়ে যেতে চাই। সেই লক্ষ্য বাস্তবায়নে মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শরিফ রাফিকুজ্জামান, অ্যাভোকেট কাজী আবুল খায়ের, প্রফেসর মো. শাহ আলম এবং শেখ রাকিবুল ইসলাম। এসময়  স্বাগত বক্তব্য দেন প্রফেসর সুনির্মল মজুমদার। সভাপতিত্ব করেন প্রফেসর শাহ মো. ইকবাল হোসেন।

কলেজটির উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬ ও বিজ্ঞানবিষয়ক বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণীর এ অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক, সৃজনশীল ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। 

পরে বিজ্ঞানবিষয়ক বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। 

অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow