গোপালগঞ্জে জামাতার ছুরিকাঘাতে শ্বশুর ঢাকা মেডিকেলে

গোপালগঞ্জ সদর উপজেলায় জামাতার ছুরিকাঘাতে শ্বশুরকে গোপালগঞ্জ হাসপাতাল থেকে  ভর্তি করা হয়েছে ঢাকা মেডিকেলে।  গোপালগঞ্জ সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের পাচুড়ীয়া গ্রামের সালাম সিকদারের ছেলে শ্বশুর আমিনুল সিকদারকে তার মেয়ের জামাতা কাশিয়ানী উপজেলার ফুকরা গ্রামের হেমায়েত মোল্লার ছেলে সাগর মোল্লা আজ বেলা ৩ টার দিকে সদর উপজেলার গোপিনাথপুর পেট্রোল পাম্পের সামনে দেশীয় অস্ত্র ছুরি দিয়ে  আঘাত করে পালিয়ে যায়।  স্থানীয়রা দ্রুত আহত আমিনুল সিকদারকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক ঘোষণা করেন। পরে আহত আমিনুল সিকদারকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পঠানো হয়। ঘটনার পর এলাকায় ব্যপক  চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে  পুলিশে অভিযান চলছে।  এ বিষয়ে গোপীনাথপুর তদন্ত কেন্দ্রের আই সি ঘটনার সত্যতা নিশ্চিত করে দৈনিক কালবেলাকে বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনা স্থলে গিয়ে উপস্থিত হয়। কোন  লিখিত  অভিযোগ পাইনি তবুও অপরাধীকে গ্রেপ্তারে পুলিশে অভিযান চলছে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow