গোপালগঞ্জে নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ নদী থেকে উদ্ধার

গোপালগঞ্জে নিখোঁজ হওয়ার দুই দিন পর মধুমতি নদী থেকে নাফিস আশরাফ (২২) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যায় সদর উপজেলার গোবরা চৌধুরীপাড়া সংলগ্ন (গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এলাকা) মধুমতি নদী থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। নিহত নাফিস আশরাফ গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষেরচর ইসলামপাড়া এলাকার আশরাফুল ইসলাম শরীফের ছেলে। তিনি ঢাকার গ্রিন ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থী ছিলেন। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার দিবাগত রাত আনুমানিক ২টা থেকে ৩টার মধ্যে নাফিস কাউকে কিছু না জানিয়ে এবং মোবাইল ফোনটি বাসায় রেখেই বের হয়ে যান। এরপর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। স্বজনেরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজির পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও নিখোঁজের তথ্য জানিয়ে পোস্ট করেছিলেন। শুক্রবার বিকেলে গোবরা চৌধুরীপাড়া এলাকায় মধুমতি নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে গোপালগঞ্জ সদর থানা-পুলিশ সন্ধ্যা ৬টার দিকে ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে মরদেহটি উদ্ধার করে। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা

গোপালগঞ্জে নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ নদী থেকে উদ্ধার

গোপালগঞ্জে নিখোঁজ হওয়ার দুই দিন পর মধুমতি নদী থেকে নাফিস আশরাফ (২২) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যায় সদর উপজেলার গোবরা চৌধুরীপাড়া সংলগ্ন (গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এলাকা) মধুমতি নদী থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।

নিহত নাফিস আশরাফ গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষেরচর ইসলামপাড়া এলাকার আশরাফুল ইসলাম শরীফের ছেলে। তিনি ঢাকার গ্রিন ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থী ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার দিবাগত রাত আনুমানিক ২টা থেকে ৩টার মধ্যে নাফিস কাউকে কিছু না জানিয়ে এবং মোবাইল ফোনটি বাসায় রেখেই বের হয়ে যান। এরপর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। স্বজনেরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজির পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও নিখোঁজের তথ্য জানিয়ে পোস্ট করেছিলেন।

শুক্রবার বিকেলে গোবরা চৌধুরীপাড়া এলাকায় মধুমতি নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে গোপালগঞ্জ সদর থানা-পুলিশ সন্ধ্যা ৬টার দিকে ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে মরদেহটি উদ্ধার করে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, উদ্ধার হওয়া মরদেহটি নিখোঁজ নাফিস আশরাফের বলে পরিবার শনাক্ত করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow