গোপালগঞ্জে ৪ ডাকাতকে গনধোলাই দিয়ে পুলিশে দিল জনতা
গোপালগঞ্জের কোটালীপাড়ায় অপহরণের চেষ্টা করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছেন চার ডাকাত। পরে তাদের গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে বরিশালের আগৈলঝাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে বরিশালের আগৈলঝাড়া উপজেলার পয়সার বাজার এলাকার স্বর্ণ ব্যবসায়ী শিবু কর্মকার নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের কবলে পড়েন। আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে তাকে জোরপূর্বক একটি গাড়িতে তুলে অপহরণের চেষ্টা করা হয়। এ সময় তার সঙ্গে থাকা আরেক ব্যক্তি কৌশলে পালিয়ে গিয়ে বিষয়টি স্থানীয়দের জানান। পরে এলাকাবাসী আগৈলঝাড়া উপজেলার বাইপাস সড়কে চার ডাকাতকে আটক করে গণধোলাই দেয় এবং পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। আটক ব্যক্তিরা হলেন—ঢাকার মালিবাগ-হাতিরঝিল এলাকার মিজানুরের ছেলে জহির (৩৮), পিরোজপুরের উজিরপুর এলাকার সেকেন্দারের ছেলে রেজাউল (২৫), পটুয়াখালীর আল মামুন এবং ইলিয়াস (ঠিকানা অজ্ঞাত)। কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াদ মাহমু
গোপালগঞ্জের কোটালীপাড়ায় অপহরণের চেষ্টা করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছেন চার ডাকাত। পরে তাদের গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে বরিশালের আগৈলঝাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে বরিশালের আগৈলঝাড়া উপজেলার পয়সার বাজার এলাকার স্বর্ণ ব্যবসায়ী শিবু কর্মকার নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের কবলে পড়েন। আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে তাকে জোরপূর্বক একটি গাড়িতে তুলে অপহরণের চেষ্টা করা হয়।
এ সময় তার সঙ্গে থাকা আরেক ব্যক্তি কৌশলে পালিয়ে গিয়ে বিষয়টি স্থানীয়দের জানান। পরে এলাকাবাসী আগৈলঝাড়া উপজেলার বাইপাস সড়কে চার ডাকাতকে আটক করে গণধোলাই দেয় এবং পুলিশে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে।
আটক ব্যক্তিরা হলেন—ঢাকার মালিবাগ-হাতিরঝিল এলাকার মিজানুরের ছেলে জহির (৩৮), পিরোজপুরের উজিরপুর এলাকার সেকেন্দারের ছেলে রেজাউল (২৫), পটুয়াখালীর আল মামুন এবং ইলিয়াস (ঠিকানা অজ্ঞাত)।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াদ মাহমুদ জানান, আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে অপহরণের সময় জনতার হাতে তারা ধরা পড়ে। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় ব্যবহৃত ঢাকা মেট্রো-চ ১২-৩৪৫৯ নম্বরের একটি নোহা গাড়ি জব্দ করা হয়েছে। তবে ঘটনার সঙ্গে জড়িত আরও কয়েকজন পালিয়ে গেছে।
এদিকে শুক্রবার কোটালীপাড়া উপজেলার পিরের বাড়ি এলাকায় পরিত্যক্ত অবস্থায় র্যাবের পোশাক, একটি পিস্তল ও ওয়াকিটকির মতো কিছু সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এগুলো আটক ডাকাতদের ব্যবহৃত হতে পারে।
ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
What's Your Reaction?