গোপালপুরে আওয়ামী লীগ কার্য্যালয়ে ব্যানার উত্তোলন ভিডিও ভাইরাল
টাঙ্গাইলের গোপালপুরে দীর্ঘদিন বন্ধ থাকা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে হঠাৎ ব্যানার উত্তোলনের ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড় উঠেছে। বৃহস্পতিবার ভোরে কার্যালয়ের ফটকে দলীয় ব্যানার ও জাতীয় পতাকা উত্তোলনের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে।জানা যায়, ৫ আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ভাঙচুরের ঘটনা ঘটে। এরপর থেকে প্রায় ১৮ মাস ধরে কার্যালয়টি তালাবদ্ধ ও পরিত্যক্ত অবস্থায় ছিল। দলীয় নেতাকর্মীদের বেশিরভাগই তখন থেকে গা ঢাকা দেয়।স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক এমপি তানভীর হাসান ছোট মনিরের নির্দেশনায় বৃহস্পতিবার ভোররাতে থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুরুজ দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ব্যানার উত্তোলন করেন। ভিডিওতে দেখা যায়, মূল ফ্রেমের ওপর ব্যানার সংস্থাপন করে নেতাকর্মীরা জয় বাংলা ও জয় বঙ্গবন্ধু স্লোগান দিচ্ছেন। ভিডিওতে ৮ থেকে ১০ জনকে উপস্থিত থাকতে দেখা যায়।তবে সকালে দেখা যায়, উত্তোলিত ব্যানার ও জাতীয় পতাকা আর কার্যালয়ের সামনে নেই।এ ঘটনায় প্রতিক্রিয়া ব্যক্ত করে উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল বলেন, "আওয়ামী লীগ নিষ
টাঙ্গাইলের গোপালপুরে দীর্ঘদিন বন্ধ থাকা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে হঠাৎ ব্যানার উত্তোলনের ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড় উঠেছে। বৃহস্পতিবার ভোরে কার্যালয়ের ফটকে দলীয় ব্যানার ও জাতীয় পতাকা উত্তোলনের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে।
জানা যায়, ৫ আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ভাঙচুরের ঘটনা ঘটে। এরপর থেকে প্রায় ১৮ মাস ধরে কার্যালয়টি তালাবদ্ধ ও পরিত্যক্ত অবস্থায় ছিল। দলীয় নেতাকর্মীদের বেশিরভাগই তখন থেকে গা ঢাকা দেয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক এমপি তানভীর হাসান ছোট মনিরের নির্দেশনায় বৃহস্পতিবার ভোররাতে থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুরুজ দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ব্যানার উত্তোলন করেন। ভিডিওতে দেখা যায়, মূল ফ্রেমের ওপর ব্যানার সংস্থাপন করে নেতাকর্মীরা জয় বাংলা ও জয় বঙ্গবন্ধু স্লোগান দিচ্ছেন। ভিডিওতে ৮ থেকে ১০ জনকে উপস্থিত থাকতে দেখা যায়।
তবে সকালে দেখা যায়, উত্তোলিত ব্যানার ও জাতীয় পতাকা আর কার্যালয়ের সামনে নেই।
এ ঘটনায় প্রতিক্রিয়া ব্যক্ত করে উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল বলেন, "আওয়ামী লীগ নিষিদ্ধ সংগঠন, তারা রাতের আঁধারে তাদের কার্যক্রম করবে এটা ঠিক নয়, দিনের বেলায় এসে কার্যক্রম করুক।"
গোপালপুর থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন বলেন, "সেহরির আগ মুহূর্তে তারা কয়েকজন লোক পতাকা এবং ব্যানারটি নিয়ে যায়, এতে কারা কারা জড়িত, তাদের চিহ্নিত করে মামলা দেখে আইনগত ব্যবস্থা নেবো।"
What's Your Reaction?