গোপালপুর উপজেলা যুবলীগের সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সোহেল গ্রেফতার

টাঙ্গাইলের গোপালপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও নগদাশিমলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান সোহেলকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, রংপুর মেট্রোপলিটন পুলিশের সহায়তায় গোপালপুর থানা পুলিশ রংপুর কোতোয়ালী থানার একটি বিশেষ অভিযানে (৮ আগষ্ট) বুধবার বিকেলে সেনপাড়া আবাসিক হোটেল থেকে তাকে গ্রেফতার করে। গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতারকৃত আসাদুজ্জামান সোহেলের বিরুদ্ধে গোপালপুর থানায় দুটি এবং মির্জাপুর থানায় একটি মামলা রয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গ্রেফতারের পর আসাদুজ্জামান সোহেলকে আদালতে পাঠানো হয়। শুনানি শেষে বিজ্ঞ আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

গোপালপুর উপজেলা যুবলীগের সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সোহেল গ্রেফতার

টাঙ্গাইলের গোপালপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও নগদাশিমলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান সোহেলকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, রংপুর মেট্রোপলিটন পুলিশের সহায়তায় গোপালপুর থানা পুলিশ রংপুর কোতোয়ালী থানার একটি বিশেষ অভিযানে (৮ আগষ্ট) বুধবার বিকেলে সেনপাড়া আবাসিক হোটেল থেকে তাকে গ্রেফতার করে।

গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতারকৃত আসাদুজ্জামান সোহেলের বিরুদ্ধে গোপালপুর থানায় দুটি এবং মির্জাপুর থানায় একটি মামলা রয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গ্রেফতারের পর আসাদুজ্জামান সোহেলকে আদালতে পাঠানো হয়। শুনানি শেষে বিজ্ঞ আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow