‘ভোট কম পাওয়া এলাকাতেই বেশি উন্নয়ন করবে বিএনপি’
বিএনপি যেসব এলাকায় কম ভোট পেয়েছে, সেসব এলাকাকেই বিশেষ উন্নয়নের আওতায় আনা হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী সাইমুম পারভেজ। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে পরিচালনা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সাইমুম পারভেজ বলেন, ‘আওয়ামী লীগের সময় বিএনপি-জামায়াত অধ্যুষিত এলাকা উন্নয়ন বঞ্চিত ছিল। কিন্তু আমরা তেমনটা করব না। যারা ভোট দেয়নি তাদেরকে কোনো ধরনের শাস্তি নয় বরং আরও বেশি উন্নয়নের মাধ্যমে একটি বার্তা দিতে চাই। এতে মানুষ বুঝতে পারবে কোন দল উন্নয়নের জন্য পারদর্শী। পরবর্তীতে জনগণ তাদের পছন্দের দলকে বেছে নিতে পারবে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। আমরা মানুষকে অপশন দিতে চাই, তারা কাকে ভোট দেবে তা তাদেরই সিদ্ধান্ত।’ আরও পড়ুন ৪২ কোটি টাকা ব্যয়ে চাঁপাইনবাবগঞ্জে হচ্ছে পর্যটন কেন্দ্র তিনি আরও বলেন, এমন চিন্তাধারা থেকেই উত্তরবঙ্গের জন্য বিশেষ উন্নয়ন কার্যক্রম চালু করা হচ্ছে। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্
বিএনপি যেসব এলাকায় কম ভোট পেয়েছে, সেসব এলাকাকেই বিশেষ উন্নয়নের আওতায় আনা হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী সাইমুম পারভেজ।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে পরিচালনা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সাইমুম পারভেজ বলেন, ‘আওয়ামী লীগের সময় বিএনপি-জামায়াত অধ্যুষিত এলাকা উন্নয়ন বঞ্চিত ছিল। কিন্তু আমরা তেমনটা করব না। যারা ভোট দেয়নি তাদেরকে কোনো ধরনের শাস্তি নয় বরং আরও বেশি উন্নয়নের মাধ্যমে একটি বার্তা দিতে চাই। এতে মানুষ বুঝতে পারবে কোন দল উন্নয়নের জন্য পারদর্শী। পরবর্তীতে জনগণ তাদের পছন্দের দলকে বেছে নিতে পারবে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। আমরা মানুষকে অপশন দিতে চাই, তারা কাকে ভোট দেবে তা তাদেরই সিদ্ধান্ত।’
তিনি আরও বলেন, এমন চিন্তাধারা থেকেই উত্তরবঙ্গের জন্য বিশেষ উন্নয়ন কার্যক্রম চালু করা হচ্ছে।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সোহান মাহমুদ/এসজেডএইচ/জেআইএম
What's Your Reaction?
