গোলাম রাব্বানীকে ভিপি সাদিক কায়েমের টেক্সট মেসেজ, স্ক্রিনশট ফাঁস

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রব্বানীকে দেওয়া ডাকসুর বর্তমান ভিপি সাদিক কায়েমের পুরোনো একটি টেক্সটটের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইলাল ওই পোস্টের কমেন্টে স্ক্রিনশটটি দিয়ে গোলাম রব্বানী লিখেছেন, ‘যেহেতু আমার বিশ্ববিদ্যালয় ও হলের ছোটো ভাই হিসেবে পরিচয় দিয়েছে, ফান্ডে রেখে আসা ৩ লাখ টাকাও খরচ করুক। আমি আর কোনো দাবি রাখলাম নাহ।’ স্ক্রিনশটে দেখা গেছে, ২০২৮ সালের ১ আগস্ট গোলাম রব্বানীকে 'আসসালামু আলাইকুম, ভাই' টেক্সট করেছেন সাদিক কায়েম। ৩ আগস্টে রাতে আবারও সালাম দিয়ে সাদিক কায়েম নিজেকে 'ভার্সিটির ভোট ভাই' পরিচয় দেন। ৩১ আগস্ট আবারও সালাম দেন সাদিক কায়েম। সঙ্গে এবার নিজেকে হলের ছোট ভাই পরিচয় দেন তিনি। তবে এসব টেক্সটটের কোনো উত্তর দেননি গোলাম রব্বানী। গোলাম রব্বানী ও সাদিক কায়েমের স্ক্রিনশটটি পোস্ট করেছেন জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবদুল কাদের। তিনি লিখেছেন, ‘জীবনে মানুষকে ইগনোর করবেন না। আজকে কোথায় গোলাম রাব্বানী আর কোথায় সাদিক কায়েম। রাব্বানীর কাছে বারবার পাত্তা না পাওয়া সাদিক ভাই আজকে জননন্দিত ছাত্র

গোলাম রাব্বানীকে ভিপি সাদিক কায়েমের টেক্সট মেসেজ, স্ক্রিনশট ফাঁস

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রব্বানীকে দেওয়া ডাকসুর বর্তমান ভিপি সাদিক কায়েমের পুরোনো একটি টেক্সটটের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভাইলাল ওই পোস্টের কমেন্টে স্ক্রিনশটটি দিয়ে গোলাম রব্বানী লিখেছেন, ‘যেহেতু আমার বিশ্ববিদ্যালয় ও হলের ছোটো ভাই হিসেবে পরিচয় দিয়েছে, ফান্ডে রেখে আসা ৩ লাখ টাকাও খরচ করুক। আমি আর কোনো দাবি রাখলাম নাহ।’

স্ক্রিনশটে দেখা গেছে, ২০২৮ সালের ১ আগস্ট গোলাম রব্বানীকে 'আসসালামু আলাইকুম, ভাই' টেক্সট করেছেন সাদিক কায়েম।

৩ আগস্টে রাতে আবারও সালাম দিয়ে সাদিক কায়েম নিজেকে 'ভার্সিটির ভোট ভাই' পরিচয় দেন। ৩১ আগস্ট আবারও সালাম দেন সাদিক কায়েম। সঙ্গে এবার নিজেকে হলের ছোট ভাই পরিচয় দেন তিনি। তবে এসব টেক্সটটের কোনো উত্তর দেননি গোলাম রব্বানী।

গোলাম রব্বানী ও সাদিক কায়েমের স্ক্রিনশটটি পোস্ট করেছেন জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবদুল কাদের।

তিনি লিখেছেন, ‘জীবনে মানুষকে ইগনোর করবেন না। আজকে কোথায় গোলাম রাব্বানী আর কোথায় সাদিক কায়েম। রাব্বানীর কাছে বারবার পাত্তা না পাওয়া সাদিক ভাই আজকে জননন্দিত ছাত্র নেতা। তাবৎ দুনিয়ার মানুষ তাকে চিনে; আর পাত্তা না দেওয়া রাব্বানী জননন্দিত, মানুষ তাকে আস্তাকুঁড়ে নিক্ষেপ করছে। সো, এখনি শিক্ষা নেন। মানুষকে গুরুত্ব দেন।’

তিনি আরও লিখেছেন, ‘আর যারা অন্যের কাছে পাত্তা না পেয়ে হতাশ হয়ে যাচ্ছেন, হাল ছেড়ে দিচ্ছেন তারাও শিক্ষা নেন। সাদিক ভাই এক্ষেত্রে আপনাদের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত হতে পারে।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow