গোল্ডেন পেন অফ ফ্রিডম পুরস্কার জিতেছেন ফিলিস্তিনি সাংবাদিকরা

গোল্ডেন পেন অফ ফ্রিডম পুরস্কার জিতেছেন ফিলিস্তিনি সাংবাদিকরা। ফিলিস্তিনি আলোকচিত্রী মোহাম্মদ আবেদ ও মোহাম্মদ সালেম গাজা উপত্যকায় তাদের সহকর্মীদের পক্ষ থেকে এই পুরস্কার গ্রহণ করেছেন। খবর আল জাজিরার। চলতি বছর ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অব নিউজ পাবলিশার্স (ওয়ান-ইফরা) যৌথভাবে গাজা থেকে প্রতিবেদন করা এএফপি, অ্যাসোসিয়েটেড প্রেস এবং বার্তা সংস্থা রয়টার্সের সাংবাদিকদের এই প্রধান আন্তর্জাতিক পুরস্কার প্রদান করেছে। ওয়ান-ইফরা বলেছে, এই পুরস্কারটি ফিলিস্তিনি সাংবাদিকদের সহনশীলতাকে স্বীকৃতি দেয় এবং অবরুদ্ধ এই উপত্যকায় ইসরায়েলের গণহত্যার খবর সংগ্রহ করতে গিয়ে হতাহতদের প্রতি সম্মান প্রদর্শনে দেওয়া হয়েছে। সংবাদমাধ্যমের অধিকার বিষয়ক সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডারস জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনী গাজায় ২২০ জনেরও বেশি সাংবাদিককে হত্যা করেছে। টিটিএন

গোল্ডেন পেন অফ ফ্রিডম পুরস্কার জিতেছেন ফিলিস্তিনি সাংবাদিকরা

গোল্ডেন পেন অফ ফ্রিডম পুরস্কার জিতেছেন ফিলিস্তিনি সাংবাদিকরা। ফিলিস্তিনি আলোকচিত্রী মোহাম্মদ আবেদ ও মোহাম্মদ সালেম গাজা উপত্যকায় তাদের সহকর্মীদের পক্ষ থেকে এই পুরস্কার গ্রহণ করেছেন। খবর আল জাজিরার।

চলতি বছর ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অব নিউজ পাবলিশার্স (ওয়ান-ইফরা) যৌথভাবে গাজা থেকে প্রতিবেদন করা এএফপি, অ্যাসোসিয়েটেড প্রেস এবং বার্তা সংস্থা রয়টার্সের সাংবাদিকদের এই প্রধান আন্তর্জাতিক পুরস্কার প্রদান করেছে।

ওয়ান-ইফরা বলেছে, এই পুরস্কারটি ফিলিস্তিনি সাংবাদিকদের সহনশীলতাকে স্বীকৃতি দেয় এবং অবরুদ্ধ এই উপত্যকায় ইসরায়েলের গণহত্যার খবর সংগ্রহ করতে গিয়ে হতাহতদের প্রতি সম্মান প্রদর্শনে দেওয়া হয়েছে।

সংবাদমাধ্যমের অধিকার বিষয়ক সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডারস জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনী গাজায় ২২০ জনেরও বেশি সাংবাদিককে হত্যা করেছে।

টিটিএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow