গোল-এসিস্ট না করেও ইয়ামালের মত ম্যাচসেরা হয়েছিলেন আর একজন

অস্ট্রিয়ার বিপক্ষে স্পেনের জয়ে অন্যতম সেরা পারফরমার ছিলেন লামিন ইয়ামাল। গোল বা অ্যাসিস্ট না করেও তিনি ম্যাচসেরার (ফিফা ম্যান অব দ্য ম্যাচ) পুরস্কার জেতেন। এর মাধ্যমে তিনি ২০০৬ বিশ্বকাপে জেন্নারো গাত্তুসো গড়া একটি বিরল কীর্তির পুনরাবৃত্তি করেন। ফুটবল পরিসংখ্যানভিত্তিক জনপ্রিয় প্রোফাইল ‘মিস্টারচিপ’-এর তথ্য অনুযায়ী, ইয়ামালের আগে নকআউট পর্বে গোল বা অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপে ম্যাচসেরার পুরস্কার জেতা একমাত্র খেলোয়াড় ছিলেন গাত্তুসো। ২০০৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইউক্রেনকে ৩-০ গোলে হারানোর ম্যাচে এই সম্মান পেয়েছিলেন ইতালিয়ান মিডফিল্ডার। দুই ঘটনার মধ্যে আরও কিছু দারুণ মিল রয়েছে। ২০ বছর আগে সেই ম্যাচে ইতালির হয়ে লুকা টোনি জোড়া গোল করেছিলেন এবং ফ্রান্সেসকো তত্তি করেছিলেন দুটি অ্যাসিস্ট। আর এবার অস্ট্রিয়ার বিপক্ষে স্পেনের ৩-০ জয়ে জোড়া গোল করেন মিকেল ওইয়ারজাবাল, আর দুটি অ্যাসিস্ট করেন লেফট-ব্যাক মার্ক কুকুরেয়া। এবারই প্রথম বিশ্বকাপ খেলছেন লামিন ইয়ামাল। সাম্প্রতিক চোটের কারণে টুর্নামেন্টের শুরুতে বদলি হিসেবে খেললেও সৌদি আরবের বিপক্ষে ম্যাচ থেকে নিয়মিত একাদশে জায়গা করে নেন

গোল-এসিস্ট না করেও ইয়ামালের মত ম্যাচসেরা হয়েছিলেন আর একজন

অস্ট্রিয়ার বিপক্ষে স্পেনের জয়ে অন্যতম সেরা পারফরমার ছিলেন লামিন ইয়ামাল। গোল বা অ্যাসিস্ট না করেও তিনি ম্যাচসেরার (ফিফা ম্যান অব দ্য ম্যাচ) পুরস্কার জেতেন। এর মাধ্যমে তিনি ২০০৬ বিশ্বকাপে জেন্নারো গাত্তুসো গড়া একটি বিরল কীর্তির পুনরাবৃত্তি করেন।

ফুটবল পরিসংখ্যানভিত্তিক জনপ্রিয় প্রোফাইল ‘মিস্টারচিপ’-এর তথ্য অনুযায়ী, ইয়ামালের আগে নকআউট পর্বে গোল বা অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপে ম্যাচসেরার পুরস্কার জেতা একমাত্র খেলোয়াড় ছিলেন গাত্তুসো।

২০০৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইউক্রেনকে ৩-০ গোলে হারানোর ম্যাচে এই সম্মান পেয়েছিলেন ইতালিয়ান মিডফিল্ডার।

দুই ঘটনার মধ্যে আরও কিছু দারুণ মিল রয়েছে। ২০ বছর আগে সেই ম্যাচে ইতালির হয়ে লুকা টোনি জোড়া গোল করেছিলেন এবং ফ্রান্সেসকো তত্তি করেছিলেন দুটি অ্যাসিস্ট। আর এবার অস্ট্রিয়ার বিপক্ষে স্পেনের ৩-০ জয়ে জোড়া গোল করেন মিকেল ওইয়ারজাবাল, আর দুটি অ্যাসিস্ট করেন লেফট-ব্যাক মার্ক কুকুরেয়া।

এবারই প্রথম বিশ্বকাপ খেলছেন লামিন ইয়ামাল। সাম্প্রতিক চোটের কারণে টুর্নামেন্টের শুরুতে বদলি হিসেবে খেললেও সৌদি আরবের বিপক্ষে ম্যাচ থেকে নিয়মিত একাদশে জায়গা করে নেন এবং ধীরে ধীরে নিজের খেলার সময়ও বাড়িয়েছেন।

২০২৩ সালের সেপ্টেম্বর থেকে স্পেন জাতীয় দলের হয়ে খেলছেন ইয়ামাল। এখন পর্যন্ত তিনি ২৯ ম্যাচে ৭টি গোল এবং ১১টি অ্যাসিস্ট করেছেন।

আরআর/এমএমআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow