গৌরীপুর প্রেসক্লাবের ১৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

ময়মনসিংহের ঐতিহ্যবাহী গৌরীপুর প্রেসক্লাবের ১৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল ২০২৬) দুপুরে প্রেসক্লাবের সভাপতি বেগ ফারুক আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। এর আগে গত ৬ এপ্রিল অনুষ্ঠিত সাধারণ সভায় বেগ ফারুক আহমেদকে সভাপতি এবং রাকিবুল ইসলাম রাকিবকে সর্বসম্মতিক্রমে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি কমল সরকার, সহ-সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, অর্থ সম্পাদক শামীম খান এবং শিল্প-সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ফারুক আহমেদ। কার্যকরী কমিটির সদস্য হিসেবে রয়েছেন— কাজী আব্দুল্লাহ আল আমিন, মো. রইছ উদ্দিন, সুপ্রিয় ধর বাচ্চু, সুজিত কুমার দাস, শেখ মো. বিপ্লব, আনোয়ার হোসেন শাহীন, তিলক রায় টুলু, সাজ্জাতুল ইসলাম সাজ্জাত এবং আরিফ আহম্মেদ। কমিটি গঠন প্রসঙ্গে সভাপতি বেগ ফারুক আহমেদ বলেন, গৌরীপুর প্রেসক্লাবের দীর্ঘদিনের ঐতিহ্য ও প্রাতিষ্ঠানিক গতিশীলতা বজায় রাখার লক্ষ্যে এ ১৫ সদস্যের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। বর্তমানে প্রেসক্লাবে আরও ১৪ জন সাধারণ সদস্য রয়েছেন। সব মিলিয়ে ২৯ সদস্যের এই সংগঠনটি গৌরীপুরের ইতিহাস, ঐতিহ্য ও গুরুত্বপূর

গৌরীপুর প্রেসক্লাবের ১৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

ময়মনসিংহের ঐতিহ্যবাহী গৌরীপুর প্রেসক্লাবের ১৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল ২০২৬) দুপুরে প্রেসক্লাবের সভাপতি বেগ ফারুক আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। এর আগে গত ৬ এপ্রিল অনুষ্ঠিত সাধারণ সভায় বেগ ফারুক আহমেদকে সভাপতি এবং রাকিবুল ইসলাম রাকিবকে সর্বসম্মতিক্রমে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি কমল সরকার, সহ-সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, অর্থ সম্পাদক শামীম খান এবং শিল্প-সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ফারুক আহমেদ। কার্যকরী কমিটির সদস্য হিসেবে রয়েছেন— কাজী আব্দুল্লাহ আল আমিন, মো. রইছ উদ্দিন, সুপ্রিয় ধর বাচ্চু, সুজিত কুমার দাস, শেখ মো. বিপ্লব, আনোয়ার হোসেন শাহীন, তিলক রায় টুলু, সাজ্জাতুল ইসলাম সাজ্জাত এবং আরিফ আহম্মেদ। কমিটি গঠন প্রসঙ্গে সভাপতি বেগ ফারুক আহমেদ বলেন, গৌরীপুর প্রেসক্লাবের দীর্ঘদিনের ঐতিহ্য ও প্রাতিষ্ঠানিক গতিশীলতা বজায় রাখার লক্ষ্যে এ ১৫ সদস্যের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

বর্তমানে প্রেসক্লাবে আরও ১৪ জন সাধারণ সদস্য রয়েছেন। সব মিলিয়ে ২৯ সদস্যের এই সংগঠনটি গৌরীপুরের ইতিহাস, ঐতিহ্য ও গুরুত্বপূর্ণ সংবাদ পরিবেশনে ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলে আশা প্রকাশ করেন তিনি। তিনি আরও জানান, নবগঠিত কমিটির নেতৃত্বে প্রেসক্লাব ভবিষ্যতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা, স্থানীয় উন্নয়ন এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আরও সক্রিয় ভূমিকা রাখবে। সাংবাদিকতার মানোন্নয়ন ও সামাজিক দায়বদ্ধতা রক্ষায় এ কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন। প্রেসক্লাবের সাধারণ সদস্যরা হলেন— ম. নূরুল ইসলাম, শফিকুল ইসলাম মিন্টু, অ্যাডভোকেট জসিম উদ্দিন, ইকবাল হোসেন জুয়েল, এইচ এম খায়রুল বাসার, কামরুজ্জামান ইউসুফ, সাদেকুর রহমান সেলিম, শফিকুল ইসলাম স্বপন, আলী হায়দার রবিন, আবু কাউছার চৌধুরী রন্টি, মশিউর রহমান কাউসার, মো. হুমায়ুন কবীর,শাহজাহান কবির এবং মো. কামাল উদ্দিন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow