গ্রাম-গঞ্জে সেবা দিয়ে জনপ্রিয় হচ্ছে ‘এজেন্ট ব্যাংকিং’
গ্রাহকের লেনদেন সেবা সহজ করে তুলেছে এজেন্ট ব্যাংকিং। টাকা জমা কিংবা তোলার জন্য এখন সাধারণ মানুষকে জেলা-উপজেলা শহরে যেতে হয় না। হাতের নাগালে এজেন্ট ব্যাংকিংয়েই পাচ্ছেন সমাধান। পাশাপাশি বিভিন্ন ব্যাংকের এজেন্ট ও আউটলেট থেকে ঋণ সুবিধাও মিলছে।
বাংলাদেশ ব্যাংকের সবশেষ প্রতিবেদন বলছে, এজেন্ট ব্যাংকিংয়ে আমানত ও ঋণ বিতরণ সবই বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, ২০২৪ সালের ডিসেম্বর শেষে এজেন্ট ব্যাংকিংয়ের সেবায় দেশের ব্যাংকখাতে মোট আমানতের পরিমাণ ছিল ৪১ হাজার ৭৮৫ কোটি টাকা। ২০২৫ সালের ডিসেম্বর প্রান্তিক শেষে আমানত বেড়ে দাঁড়িয়েছে ৪৯ হাজার ৩৫৬ কোটি টাকায়।
গত বছরের সেপ্টেম্বর শেষে এজেন্ট ব্যাংকিংয়ে আমানতের পরিমাণ ছিল ৪৭ হাজার ৭০০ কোটি ৬৪ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে ৭ হাজার ৫৭১ কোটি টাকা বা ১৮ শতাংশের বেশি। আর তিন মাসে এজেন্ট ব্যাংকিংয়ে আমানত বেড়েছে দুই হাজার ১৯ কোটি ৫১ লাখ টাকা।
সংগৃহীত আমানত গ্রাম থেকে সংগ্রহ করে নানা প্রতিষ্ঠানকে ঋণ দেয়। নতুন শাখা খোলার চেয়ে কম খরচে শহর ও গ্রামে নতুন গ্রাহক ধরে রাখা যায় এ সেবায়। আর এসব কারণে দিন দিন জনপ্রিয় হচ্ছে এজেন্ট ব্যাংকিং কার্যক্রম।-ইসলামী ব্যাংক