গ্রিক পুরাণের কালজয়ী ট্র্যাজেডি ‘ইডিপাস’ মঞ্চে ফিরছে

গ্রিক পুরাণের বিখ্যাত ট্র্যাজিক চরিত্র ‘ইডিপাস’ হলেন থিবসের রাজা। তিনি দৈববাণী অনুযায়ী অনিচ্ছাকৃতভাবে বাবা লায়াসকে হত্যা করেন। একপর্যায়ে মা জোকাস্টাকে বিয়ে করেন। ইডিপাস সত্য জানার পর নিজের চোখ উপড়ে ফেলে চরম ট্র্যাজেডির শিকার হন। তিনি মূলত নিয়তি বা অদৃষ্টের অমোঘ ক্ষমতার প্রতীক। গ্রিক নাট্যকার সফোক্লিসের লেখা সেই কালজয়ী ট্র্যাজেডি চরিত্রটি নিয়ে ‘ইডিপাস’ নামের নাটক আবারও মঞ্চস্থ হতে যাচ্ছে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে। দৃশ্যকাব্য নাট্যদল প্রযোজিত এই নাটকটি আগামী ৯ ফেব্রুয়ারি, সন্ধ্যা ৭টায়, শিল্পকলার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে প্রদর্শিত হবে।এরই মধ্যে শুরু হয়েছে অগ্রিম টিকিট বিক্রি।আরও পড়ুননিজের একুশে পদক কাকে উৎসর্গ করলেন ববিতাআবার মাতৃত্ব নিয়ে বুবলীর নরম জবাব গত বছরের নভেম্বর মাসে প্রথমবার ‘ইডিপাস’ মঞ্চে আনে দৃশ্যকাব্য। দর্শকদের ইতিবাচক সাড়া পাওয়ায় নাটকটি নিয়মিত প্রদর্শনীর সিদ্ধান্ত নেয় নাট্যদলটি। গ্রিক ট্র্যাজেডির এই বিখ্যাত নাটকটি সৈয়দ আলী আহসানের অনুবাদে মঞ্চে উপস্থাপন করা হচ্ছে। নাটকটির নির্দেশনায় রয়েছেন হাবিব মাসুদ। কেন্দ্রীয় চরিত্র ইডিপাসে অভিনয় করছেন এইচ এম মোতালেব। অভি

গ্রিক পুরাণের কালজয়ী ট্র্যাজেডি ‘ইডিপাস’ মঞ্চে ফিরছে

গ্রিক পুরাণের বিখ্যাত ট্র্যাজিক চরিত্র ‘ইডিপাস’ হলেন থিবসের রাজা। তিনি দৈববাণী অনুযায়ী অনিচ্ছাকৃতভাবে বাবা লায়াসকে হত্যা করেন। একপর্যায়ে মা জোকাস্টাকে বিয়ে করেন। ইডিপাস সত্য জানার পর নিজের চোখ উপড়ে ফেলে চরম ট্র্যাজেডির শিকার হন। তিনি মূলত নিয়তি বা অদৃষ্টের অমোঘ ক্ষমতার প্রতীক।

গ্রিক নাট্যকার সফোক্লিসের লেখা সেই কালজয়ী ট্র্যাজেডি চরিত্রটি নিয়ে ‘ইডিপাস’ নামের নাটক আবারও মঞ্চস্থ হতে যাচ্ছে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে। দৃশ্যকাব্য নাট্যদল প্রযোজিত এই নাটকটি আগামী ৯ ফেব্রুয়ারি, সন্ধ্যা ৭টায়, শিল্পকলার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে প্রদর্শিত হবে।

এরই মধ্যে শুরু হয়েছে অগ্রিম টিকিট বিক্রি।

আরও পড়ুন
নিজের একুশে পদক কাকে উৎসর্গ করলেন ববিতা
আবার মাতৃত্ব নিয়ে বুবলীর নরম জবাব

গত বছরের নভেম্বর মাসে প্রথমবার ‘ইডিপাস’ মঞ্চে আনে দৃশ্যকাব্য। দর্শকদের ইতিবাচক সাড়া পাওয়ায় নাটকটি নিয়মিত প্রদর্শনীর সিদ্ধান্ত নেয় নাট্যদলটি। গ্রিক ট্র্যাজেডির এই বিখ্যাত নাটকটি সৈয়দ আলী আহসানের অনুবাদে মঞ্চে উপস্থাপন করা হচ্ছে।

নাটকটির নির্দেশনায় রয়েছেন হাবিব মাসুদ। কেন্দ্রীয় চরিত্র ইডিপাসে অভিনয় করছেন এইচ এম মোতালেব। অভিনয়ে আরও রয়েছেন ঝুমু মজুমদার, আহাদ বিন মুর্তজা, নাইমুল ইসলাম সিয়াম, মো. মুন্না মোল্লা, আশিকুল ইসলাম, রিমন সাহা, উৎপল চন্দ্র বর্মন, কান্তা কামরুন, ওমর ফারুক খান ফাহিমসহ আরও অনেকে।

নাট্যবোদ্ধাদের মতে, ট্র্যাজেডি, নিয়তি ও আত্মঅনুসন্ধানের গল্পে সমৃদ্ধ এই নাটক আবারও মঞ্চনাট্যপ্রেমীদের টানবে বলেই প্রত্যাশা।

 

এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow