গ্রিনকেও তুলে নিলেন তানভীর, খাদের কিনারায় অস্ট্রেলিয়া

আগের ম্যাচেও ব্যাটিং বিপর্যয়ের মুখে ফিফটি করেছিলেন ক্যামেরন গ্রিন। আজও এগোচ্ছিলেন সেই পথে। কিন্তু তার ইনিংসটা লম্বা হলো না। তার উইকেট তুলে নিয়েছেন তানভীর ইসলাম। ম্যাচে এটি তার দ্বিতীয় উইকেট। ২২ ওভারে ৬ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৮৫ রান। রান খরায় থাকা মার্নাস লাবুশেনই একমাত্র ভরসা এখন অজিদের। এর আগে ইনিংসের তৃতীয় বলে তাসকিনের ভেতরে ঢোকা ডেলিভারি ছেড়ে দিয়ে বোল্ড হন ম্যাথু শর্ট। পরের ওভারে মোস্তাফিজ দেন জোড়া ধাক্কা। একে একে তুলে নেন কুপার কোলোনি এবং ম্যাট রেনশোর উইকেট। দুইটি উইকেটেই ক্যাচ ধরেছেন উইকেটরক্ষক লিটন কুমার দাস। ইনিংসের তৃতীয় ওভারে প্রথম রান যোগ হয় অস্ট্রেলিয়ার স্কোরবোর্ডে, সেটাও আসে নো বল থেকে। ২৫ রানে চতুর্থ উইকেট হারায় অস্ট্রেলিয়া। মোস্তাফিজের করা অফ স্টাম্পের বাইরে শর্টপিচ ডেলিভারি স্কয়ার কাট করতে গিয়েছিলেন অ্যালেক্স ক্যারি। সেটা চলে যায় ফিল্ডার নাজমুল হোসেন শান্তর হাতে। ফেরার আগে ১৭ বলে ১ চারে ১৩ রান করেন ক্যারি। এসকেডি/আইএন

গ্রিনকেও তুলে নিলেন তানভীর, খাদের কিনারায় অস্ট্রেলিয়া

আগের ম্যাচেও ব্যাটিং বিপর্যয়ের মুখে ফিফটি করেছিলেন ক্যামেরন গ্রিন। আজও এগোচ্ছিলেন সেই পথে। কিন্তু তার ইনিংসটা লম্বা হলো না। তার উইকেট তুলে নিয়েছেন তানভীর ইসলাম। ম্যাচে এটি তার দ্বিতীয় উইকেট। ২২ ওভারে ৬ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৮৫ রান। রান খরায় থাকা মার্নাস লাবুশেনই একমাত্র ভরসা এখন অজিদের।

এর আগে ইনিংসের তৃতীয় বলে তাসকিনের ভেতরে ঢোকা ডেলিভারি ছেড়ে দিয়ে বোল্ড হন ম্যাথু শর্ট। পরের ওভারে মোস্তাফিজ দেন জোড়া ধাক্কা। একে একে তুলে নেন কুপার কোলোনি এবং ম্যাট রেনশোর উইকেট। দুইটি উইকেটেই ক্যাচ ধরেছেন উইকেটরক্ষক লিটন কুমার দাস। ইনিংসের তৃতীয় ওভারে প্রথম রান যোগ হয় অস্ট্রেলিয়ার স্কোরবোর্ডে, সেটাও আসে নো বল থেকে।

২৫ রানে চতুর্থ উইকেট হারায় অস্ট্রেলিয়া। মোস্তাফিজের করা অফ স্টাম্পের বাইরে শর্টপিচ ডেলিভারি স্কয়ার কাট করতে গিয়েছিলেন অ্যালেক্স ক্যারি। সেটা চলে যায় ফিল্ডার নাজমুল হোসেন শান্তর হাতে। ফেরার আগে ১৭ বলে ১ চারে ১৩ রান করেন ক্যারি।

এসকেডি/আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow