গ্রেপ্তারের ভয়ে পলায়ন, ভবন থেকে পড়ে গাসিকের সাবেক কর্মকর্তার মৃত্যু

রাজধানীর রমনার সিদ্ধেশ্বরী রোডের একটি বহুতল ভবনের অষ্টম তলার কার্নিশ থেকে পড়ে গাজীপুর সিটি করপোরেশনের সাবেক হিসাবরক্ষক নজরুল ইসলাম (৫১) নিহত হয়েছেন। বুধবার (৬ আগস্ট) গভীর রাতে এ ঘটনা ঘটে। জানা গেছে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গ্রেপ্তারের উদ্দেশ্যে তার বাসায় অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় নজরুল ইসলাম বাসার বারান্দার কার্নিশ দিয়ে পালানোর চেষ্টা করলে অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে ঘটনার প্রকৃত কারণ এবং মৃত্যুর সুনির্দিষ্ট পরিস্থিতি তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এ বিষয়ে গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার বলেন, ‘ঘটনার বিষয়টি আমরা শুনেছি। বিষয়টি খতিয়ে দেখতে গাজীপুর সিটি করপোরেশনের সচিবের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পাশাপাশি আমরাও বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ রমনা থানার উপপরিদর্শক (এসআই) মো. উজ্জ্বল জানান, প্রাথমিকভাবে ধারণা

গ্রেপ্তারের ভয়ে পলায়ন, ভবন থেকে পড়ে গাসিকের সাবেক কর্মকর্তার মৃত্যু
রাজধানীর রমনার সিদ্ধেশ্বরী রোডের একটি বহুতল ভবনের অষ্টম তলার কার্নিশ থেকে পড়ে গাজীপুর সিটি করপোরেশনের সাবেক হিসাবরক্ষক নজরুল ইসলাম (৫১) নিহত হয়েছেন। বুধবার (৬ আগস্ট) গভীর রাতে এ ঘটনা ঘটে। জানা গেছে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গ্রেপ্তারের উদ্দেশ্যে তার বাসায় অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় নজরুল ইসলাম বাসার বারান্দার কার্নিশ দিয়ে পালানোর চেষ্টা করলে অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে ঘটনার প্রকৃত কারণ এবং মৃত্যুর সুনির্দিষ্ট পরিস্থিতি তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এ বিষয়ে গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার বলেন, ‘ঘটনার বিষয়টি আমরা শুনেছি। বিষয়টি খতিয়ে দেখতে গাজীপুর সিটি করপোরেশনের সচিবের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পাশাপাশি আমরাও বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ রমনা থানার উপপরিদর্শক (এসআই) মো. উজ্জ্বল জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পুলিশের উপস্থিতি টের পেয়ে নজরুল ইসলাম ভবনের পেছনের দিক দিয়ে বের হয়ে বারান্দার কার্নিশে অবস্থান নেন অথবা পাশের ফ্ল্যাটে যাওয়ার চেষ্টা করেন। এ সময় তিনি ভারসাম্য হারিয়ে নিচে পড়ে গুরুতর আহত হন। তবে ঘটনাটির প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত চলছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভোররাতের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow