গ্রেফতারের একদিন পরই জামিন পেলেন নোবেল

গ্রেফতার হওয়ার একদিন পরই জামিনে ছাড়া পেলেন সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল। গতকাল সোমবার (২৩ ফেব্রুয়ারি) তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে আটকে রাখা, আপত্তিকর ছবি ও ভিডিও ধারণের চেষ্টা এবং ১৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেফতার করা হয়। আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদ আপসের শর্তে তার জামিন মঞ্জুর করেন। এর আগে আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে সোমবার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ এলাকা থেকে নোবেলকে আটক করে ডেমরা থানা পুলিশ।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাইফুর রহমান মির্জা জানান, গত বছরের আগস্টে ভুক্তভোগী তরুণী ঢাকার আদালতে মামলাটি দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, বিয়ের আশ্বাস দিয়ে ওই তরুণীকে নিজের স্টুডিওতে নিয়ে আটকে রাখা হয় এবং জোরপূর্বক আপত্তিকর ছবি ও ভিডিও ধারণের চেষ্টা করা হয়। আদালতের নির্দেশে তদন্ত শেষে গত ২ ফেব্রুয়ারি অভিযোগপত্র দাখিল করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। অভিযোগপত্র গ্রহণের পর একই দিন নোবেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এমডিএএ/এলআইএ

গ্রেফতারের একদিন পরই জামিন পেলেন নোবেল

গ্রেফতার হওয়ার একদিন পরই জামিনে ছাড়া পেলেন সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল। গতকাল সোমবার (২৩ ফেব্রুয়ারি) তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে আটকে রাখা, আপত্তিকর ছবি ও ভিডিও ধারণের চেষ্টা এবং ১৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেফতার করা হয়।

আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদ আপসের শর্তে তার জামিন মঞ্জুর করেন।

এর আগে আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে সোমবার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ এলাকা থেকে নোবেলকে আটক করে ডেমরা থানা পুলিশ।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাইফুর রহমান মির্জা জানান, গত বছরের আগস্টে ভুক্তভোগী তরুণী ঢাকার আদালতে মামলাটি দায়ের করেন।

মামলায় অভিযোগ করা হয়, বিয়ের আশ্বাস দিয়ে ওই তরুণীকে নিজের স্টুডিওতে নিয়ে আটকে রাখা হয় এবং জোরপূর্বক আপত্তিকর ছবি ও ভিডিও ধারণের চেষ্টা করা হয়। আদালতের নির্দেশে তদন্ত শেষে গত ২ ফেব্রুয়ারি অভিযোগপত্র দাখিল করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। অভিযোগপত্র গ্রহণের পর একই দিন নোবেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।


এমডিএএ/এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow