গ্রেফতারের পর কারাগারে মাদক মামলায় সাজাপ্রাপ্ত রুবেল

চট্টগ্রামের বোয়ালখালীতে মাদক মামলায় গ্রেফতার রুবেল মজুমদারকে (৩৪) কারাগারে পাঠানো হয়েছে। বুধবার (১৫ জুলাই) তাকে কারাগারে পাঠানো হয় বলে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (১৪ জুলাই) দিবাগত রাতে উপজেলার কধুরখীল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। আরও পড়ুন মিনিট্রাকে অভিনব কায়দায় ২০ হাজার ইয়াবা বহন, ৩ জনের কারাদণ্ড গ্রেফতার রুবেল মজুমদার কধুরখীল মজুমদার বাড়ির মৃত অমল মজুমদারের ছেলে। অভিযান পরিচালনাকারী এসআই নিংওয়াই মারমা জানান, রুবেল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় (জিআর-১৪/২২) তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি। চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করেন। এমডিআইএইচ/ইএ

গ্রেফতারের পর কারাগারে মাদক মামলায় সাজাপ্রাপ্ত রুবেল

চট্টগ্রামের বোয়ালখালীতে মাদক মামলায় গ্রেফতার রুবেল মজুমদারকে (৩৪) কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (১৫ জুলাই) তাকে কারাগারে পাঠানো হয় বলে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার (১৪ জুলাই) দিবাগত রাতে উপজেলার কধুরখীল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার রুবেল মজুমদার কধুরখীল মজুমদার বাড়ির মৃত অমল মজুমদারের ছেলে।

অভিযান পরিচালনাকারী এসআই নিংওয়াই মারমা জানান, রুবেল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় (জিআর-১৪/২২) তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি। চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করেন।

এমডিআইএইচ/ইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow