‘দেশের মানুষের মুখে হাসি ফোটাতে পারছি, এটাই বিশেষ অনুভূতি’

ফাইনালে ওঠার লড়াইয়ে দ্বিতীয় সেমিফাইনালে আজ রাতে মুখোমুখি হতে ইংল্যান্ড ও আর্জেন্টিনা। সেই ম্যাচকে সামনে রেখে ইংল্যান্ডের আক্রমণভাগের খেলোয়াড় এবেরেচি এজে বলেছেন, বিশ্বকাপে দলের দুর্দান্ত যাত্রা তারা দারুণভাবে উপভোগ করছেন। সেমিফাইনালে ওঠার পর দেশের মানুষের আনন্দই তাদের সবচেয়ে বড় প্রেরণা বলে জানিয়েছেন তিনি। নরওয়ের বিপক্ষে কোয়ার্টার-ফাইনাল জয়ে দ্বিতীয়ার্ধে ডেকলান রাইসের বদলি হিসেবে মাঠে নেমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এজে। সেই জয়ের মাধ্যমে থমাস টুখেলের দল নিশ্চিত করে শেষ চারে জায়গা। আর্সেনাল তারকা বলেন, ‘এটা আমাদের এবং পুরো দলের জন্য বিশাল একটি মুহূর্ত। দেশের মানুষের জন্য আমরা যা করতে পারছি, সেটা সত্যিই বিশেষ অনুভূতি। আমরা এই মুহূর্তগুলো যতটা সম্ভব উপভোগ করার চেষ্টা করছি।’ তিনি আরও বলেন, ‘ম্যাচটি ছিল আবেগে ভরা। ফুটবল ম্যাচ জেতা কখনোই সহজ নয়। আমরা হয়তো অনেক সময় উপলব্ধিই করতে পারি না আমরা কী অর্জন করেছি, কিন্তু এটা সত্যিই অবিশ্বাস্য অনুভূতি।’ দলের উন্নতির সুযোগও দেখছেন এজে, ‘অবশ্যই এমন কিছু দিক আছে, যেখানে আমরা আরও ভালো করতে পারি। তবে শেষ পর্যন্ত আমরা জিতেছি, আর সেটাই সবচেয়ে গু

‘দেশের মানুষের মুখে হাসি ফোটাতে পারছি, এটাই বিশেষ অনুভূতি’

ফাইনালে ওঠার লড়াইয়ে দ্বিতীয় সেমিফাইনালে আজ রাতে মুখোমুখি হতে ইংল্যান্ড ও আর্জেন্টিনা। সেই ম্যাচকে সামনে রেখে ইংল্যান্ডের আক্রমণভাগের খেলোয়াড় এবেরেচি এজে বলেছেন, বিশ্বকাপে দলের দুর্দান্ত যাত্রা তারা দারুণভাবে উপভোগ করছেন। সেমিফাইনালে ওঠার পর দেশের মানুষের আনন্দই তাদের সবচেয়ে বড় প্রেরণা বলে জানিয়েছেন তিনি।

নরওয়ের বিপক্ষে কোয়ার্টার-ফাইনাল জয়ে দ্বিতীয়ার্ধে ডেকলান রাইসের বদলি হিসেবে মাঠে নেমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এজে। সেই জয়ের মাধ্যমে থমাস টুখেলের দল নিশ্চিত করে শেষ চারে জায়গা। আর্সেনাল তারকা বলেন, ‘এটা আমাদের এবং পুরো দলের জন্য বিশাল একটি মুহূর্ত। দেশের মানুষের জন্য আমরা যা করতে পারছি, সেটা সত্যিই বিশেষ অনুভূতি। আমরা এই মুহূর্তগুলো যতটা সম্ভব উপভোগ করার চেষ্টা করছি।’

তিনি আরও বলেন, ‘ম্যাচটি ছিল আবেগে ভরা। ফুটবল ম্যাচ জেতা কখনোই সহজ নয়। আমরা হয়তো অনেক সময় উপলব্ধিই করতে পারি না আমরা কী অর্জন করেছি, কিন্তু এটা সত্যিই অবিশ্বাস্য অনুভূতি।’

দলের উন্নতির সুযোগও দেখছেন এজে, ‘অবশ্যই এমন কিছু দিক আছে, যেখানে আমরা আরও ভালো করতে পারি। তবে শেষ পর্যন্ত আমরা জিতেছি, আর সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।’

বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়েও কথা বলেন এই ইংলিশ তারকা, ‘আমি শুধু মনোযোগ ধরে রেখে এই মুহূর্তগুলো উপভোগ করতে চাই। সেমিফাইনালে ওঠা এবং শিরোপা জয়ের আরও কাছাকাছি পৌঁছানো আমাদের সবার জন্যই একটি স্বপ্ন।’

আরআর/আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow