ঢাবিতে বিদ্যুৎ বিভ্রাটে ছাত্রশক্তির অনুষ্ঠান দেরিতে শুরু, নাহিদের ক্ষোভ
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) জাতীয় ছাত্রশক্তির আয়োজিত ‘স্মরণগাথায় জুলাই: বিপ্লবের দিনগুলি’ শীর্ষক আলোচনা সভা বিদ্যুৎ বিভ্রাটে নির্ধারিত সময়ে শুরু না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
বুধবার (১৫ জুলাই) বেলা ৩টার দিকে সামাজিক বিজ্ঞান অনুষদের মোজাফফর আহমেদ চৌধুরী অডিটরিয়ামে অনুষ্ঠানটি শুরু হওয়ার কথা থাকলেও দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় তা শুরু হয় বিকেল সাড়ে ৪টার দিকে।
অনুষ্ঠান শুরুর আগে বিদ্যুৎ বিভ্রাট নিয়ে ক্ষোভ প্রকাশ করেন নাহিদ ইসলাম। এ সময় তিনি সামাজিক বিজ্ঞান অনুসূদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মঈনুল ইসলামের উদ্দেশ্যে বলেন, ‘আপনাকে আমরা সম্মান করি। কিন্তু আপনি এখন একটি প্রশাসনিক দায়িত্বে আছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি সক্রিয় ছাত্রসংগঠন এখানে কর্মসূচি করছে, অথচ দেড় ঘণ্টারও বেশি সময় ধরে বিদ্যুৎ নেই। এটি অবশ্যই প্রশাসনের দায়িত্বের বিষয়।’
জবাবে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মঈনুল ইসলাম বলেন, ‘সাড়ে ৩ ঘণ্টা পর্যন্ত জেনারেটর চলেছে। পরে জেনারেটরও বন্ধ হয়ে গ
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) জাতীয় ছাত্রশক্তির আয়োজিত ‘স্মরণগাথায় জুলাই: বিপ্লবের দিনগুলি’ শীর্ষক আলোচনা সভা বিদ্যুৎ বিভ্রাটে নির্ধারিত সময়ে শুরু না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
বুধবার (১৫ জুলাই) বেলা ৩টার দিকে সামাজিক বিজ্ঞান অনুষদের মোজাফফর আহমেদ চৌধুরী অডিটরিয়ামে অনুষ্ঠানটি শুরু হওয়ার কথা থাকলেও দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় তা শুরু হয় বিকেল সাড়ে ৪টার দিকে।
অনুষ্ঠান শুরুর আগে বিদ্যুৎ বিভ্রাট নিয়ে ক্ষোভ প্রকাশ করেন নাহিদ ইসলাম। এ সময় তিনি সামাজিক বিজ্ঞান অনুসূদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মঈনুল ইসলামের উদ্দেশ্যে বলেন, ‘আপনাকে আমরা সম্মান করি। কিন্তু আপনি এখন একটি প্রশাসনিক দায়িত্বে আছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি সক্রিয় ছাত্রসংগঠন এখানে কর্মসূচি করছে, অথচ দেড় ঘণ্টারও বেশি সময় ধরে বিদ্যুৎ নেই। এটি অবশ্যই প্রশাসনের দায়িত্বের বিষয়।’
জবাবে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মঈনুল ইসলাম বলেন, ‘সাড়ে ৩ ঘণ্টা পর্যন্ত জেনারেটর চলেছে। পরে জেনারেটরও বন্ধ হয়ে গেছে। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।’
ছাত্রশক্তি নেতৃবৃন্দ জানান, বিদ্যুৎ না থাকায় অনুষ্ঠানে আগত অতিথি ও অংশগ্রহণকারীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়।
ডীনের সাথে নাহিদ ইসলামের এমন বাকবিতন্ডার ভিডিও ফেসবুকে শেয়ার দিয়ে ঢাবি ছাত্র শক্তি নেতা ফেরদৌস আইয়াম লিখেছেন, ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একটি কালো দিন। এই দিনটিকে স্মরণ করে বিশ্ববিদ্যালয়ের নিজের কোনো আয়োজন নাই। বিষয়টি দুঃখজনক। জাতীয় ছাত্রশক্তি এই দিনটিকে স্মরণে একটা সংলাপ আয়োজন করেছে মোজাফফর চৌধুরী অডিটোরিয়ামে। নাহিদ ইসলাম এখানের প্রধান অতিথি। দুপুর ১টা থেকে এখন পর্যন্ত বিদুৎ অফ করে রাখা হয়েছে। অথচ টিএসসিতে বিদুৎ আছে, সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী আসছে। ক্যাম্পাসের কী নির্লজ্জ দলীয়করণ।