দুপুর ১টার মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে

আজ দুপুর ১টার মধ্যে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (৫ আগস্ট) সকাল ৭টা থেকে রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার জন্য আগামী ৬ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আজ এসব এলাকার আকাশ মেঘলা থাকতে পারে। একই সঙ্গে হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আরও পড়ুন রাজধানীতে ভোর থেকে বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা পূর্বাভাসে আরও বলা হয়েছে, দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে। আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯১ শতাংশ। আরও পড়ুন বৃষ্টির অজুহাতে বেড়েছে সবজি-মাছের দাম গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৩৯ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল ৫টা ৩০ মিনিটে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে

দুপুর ১টার মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে

আজ দুপুর ১টার মধ্যে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (৫ আগস্ট) সকাল ৭টা থেকে রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার জন্য আগামী ৬ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আজ এসব এলাকার আকাশ মেঘলা থাকতে পারে। একই সঙ্গে হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে।

আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯১ শতাংশ।

গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ ডিগ্রি সেলসিয়াস।

আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৩৯ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল ৫টা ৩০ মিনিটে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

ইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow