গ্লোবাল ব্র্যান্ড পিএলসি'র হাত ধরে দেশে এলো লেনোভোর নতুন ৮ মনিটর সিরিজ
প্রযুক্তি পণ্য পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড পিএলসি দেশের বাজারে নিয়ে এলো বিশ্বখ্যাত ব্র্যান্ড লেনোভো-এর ৮টি নতুন মডেলের মনিটর। গত ১১ জুলাই রাজধানীর আইডিবি ভবনের বিসিএস কম্পিউটার সিটিতে চলমান ‘সিটি আইটি মনিটর ফেস্ট ২০২৬’-এ এই মনিটরগুলো আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিসিএস কমিটির সভাপতি আকতার হোসেন খান, সাধারণ সম্পাদক জাহিদ আলী ভূঁইয়া, গ্লোবাল ব্র্যান্ড পিএলসি’র জিএম কামরুজ্জামান ও জিএম মনিরুল মোর্শেদ, লেনোভো ইন্ডিয়ার ন্যাশনাল ম্যানেজার হাসান রিয়াজ এবং গ্লোবাল ব্র্যান্ড পিএলসি’র লেনোভো বিজনেস হেড মো. রেজাউল করিম তুহিন। অনুষ্ঠানে জানানো হয়, গেমিং জগতে যারা আপস করতে রাজি নন, তাদের কথা মাথায় রেখেই এসেছে লেনোভোর জনপ্রিয় ‘লিজিয়ন’ সিরিজের ৪টি মনিটর। ফুল এইচডি রেজোলিউশনের লিজিয়ন ২৪-১০ এবং লিজিয়ন ২৭-১০ মডেল দুটিতে পাওয়া যাবে ২৪০ হার্টজ রিফ্রেশ রেট সাথে ০.৫ মিলিসেকেন্ড রেসপন্স টাইম, যার ফলে প্রতিপক্ষের সামান্যতম নড়াচড়াও চোখ এড়িয়ে যাবে না। রেজোলিউশন এবং গতি - এই দুটোই একসঙ্গে পেতে চাইলে বেছে নেওয়া যেতে পারে কিউএইচডি ডিসপ্লের লিজিয়ন ২৭কিউ-১০ কিংবা লিজিয়ন ২৭ক
প্রযুক্তি পণ্য পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড পিএলসি দেশের বাজারে নিয়ে এলো বিশ্বখ্যাত ব্র্যান্ড লেনোভো-এর ৮টি নতুন মডেলের মনিটর।
গত ১১ জুলাই রাজধানীর আইডিবি ভবনের বিসিএস কম্পিউটার সিটিতে চলমান ‘সিটি আইটি মনিটর ফেস্ট ২০২৬’-এ এই মনিটরগুলো আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিসিএস কমিটির সভাপতি আকতার হোসেন খান, সাধারণ সম্পাদক জাহিদ আলী ভূঁইয়া, গ্লোবাল ব্র্যান্ড পিএলসি’র জিএম কামরুজ্জামান ও জিএম মনিরুল মোর্শেদ, লেনোভো ইন্ডিয়ার ন্যাশনাল ম্যানেজার হাসান রিয়াজ এবং গ্লোবাল ব্র্যান্ড পিএলসি’র লেনোভো বিজনেস হেড মো. রেজাউল করিম তুহিন।
অনুষ্ঠানে জানানো হয়, গেমিং জগতে যারা আপস করতে রাজি নন, তাদের কথা মাথায় রেখেই এসেছে লেনোভোর জনপ্রিয় ‘লিজিয়ন’ সিরিজের ৪টি মনিটর। ফুল এইচডি রেজোলিউশনের লিজিয়ন ২৪-১০ এবং লিজিয়ন ২৭-১০ মডেল দুটিতে পাওয়া যাবে ২৪০ হার্টজ রিফ্রেশ রেট সাথে ০.৫ মিলিসেকেন্ড রেসপন্স টাইম, যার ফলে প্রতিপক্ষের সামান্যতম নড়াচড়াও চোখ এড়িয়ে যাবে না। রেজোলিউশন এবং গতি - এই দুটোই একসঙ্গে পেতে চাইলে বেছে নেওয়া যেতে পারে কিউএইচডি ডিসপ্লের লিজিয়ন ২৭কিউ-১০ কিংবা লিজিয়ন ২৭কিউডি-১০, যেখানে ২৪০ হার্টজ গতির পাশাপাশি রয়েছে নিখুঁত কালার।
এর মধ্যে ফ্ল্যাগশিপ মডেল ২৭কিউডি-১০-এ বাড়তি সংযোজন হিসেবে দেওয়া হয়েছে দ্রুতগতির টাইপ-সি পোর্ট। সিরিজের প্রতিটি মনিটরেই রয়েছে পূর্ণাঙ্গ আর্গোনোমিক স্ট্যান্ড - কাত করা, ঘোরানো কিংবা উচ্চতা ঠিক করার সুবিধাসহ, যাতে ঘণ্টার পর ঘণ্টা গেম খেললেও শরীরে চাপ না পড়ে।
রেজাউল করিম তুহিন বলেন, ‘গেমার, কন্টেন্ট ক্রিয়েটর ও করপোরেট ব্যবহারকারীদের প্রিমিয়াম অভিজ্ঞতা দিতেই এই মনিটরগুলো এনেছি। তবে গ্রাহকদের অনুরোধ করব, গ্রে-মার্কেট এড়িয়ে অথরাইজড চ্যানেল থেকেই জেনুইন পণ্য কিনুন - তবেই মিলবে ৩ বছরের ওয়ারেন্টির পূর্ণ নিশ্চয়তা।’
প্রতিটি মনিটরে রয়েছে ৩ বছরের অফিশিয়াল পার্টস ও সার্ভিস ওয়ারেন্টি। এখন থেকেই এগুলো পাওয়া যাচ্ছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি-এর সব অনুমোদিত শাখা, ডিলার শপ ও অনলাইন পোর্টালে - সারাদেশে।
What's Your Reaction?