ঘরেই বানিয়ে নিন বাসন্তী পোলাও

ছুটির দিনে পরিবারের সঙ্গে বসে খাবার খাওয়ার আনন্দই অন্যরকম। আর সেদিন যদি পাতে থাকে সুগন্ধি বাসন্তী পোলাও তাহলে আনন্দ যেন দ্বিগুণ হয়ে যা। বেশি ঝামেলা ছাড়াই ঘরে সহজে তৈরি করা যায় এই রঙিন পোলাও, যা শুধু স্বাদে নয়, রঙে এবং স্বাদে দারুণ। রইলো রেসিপি- উপকরণ চিনিগুঁড়া চাল ৫০০ গ্রাম আদাবাটা ১ চা-চামচ হলুদগুঁড়ো ১ চা-চামচ গরমমসলার গুঁড়ো ১ চা-চামচ তেজপাতা ৩টি এলাচ ৫টি লবঙ্গ ৫টি দারুচিনি ২ টুকরা কাজুবাদাম ৫০ গ্রাম কিশমিশ ৫০ গ্রাম কাঁচামরিচ ৫টি চিনি স্বাদমতো পানি চালের দ্বিগুণ লবণ স্বাদমতো ঘি ৪ টেবিল চামচ তেল ২ চা-চামচ আরও পড়ুন: সারপ্রাইজ টেস্টের জন্য পারফেক্ট লেবু মাটন অল্প সময়েই রাঁধুন মটর পোলাও ঈদে অতিথির বিকেলের নাস্তায় রাখুন সাবুদানার বড়া যেভাবে তৈরি করবেন প্রথমেই চাল ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এবার একটি পাত্রে ১০০ মিলিলিটার ঘি গরম করে তাতে ১ চা-চামচ হলুদ, চাল আদাবাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এবার প্যানে ২ চা-চামচ ঘি গরম করে তাতে কাজু ও কিশমিশ ভেজে তুলে রাখুন। এরপর বাকি ঘি দিয়ে তেজপাতা, এলাচি, লবঙ্গ ও দারুচিনি হালকা ভেজে তাতে ম্যারিনেট করা চাল দিয়ে কিছুক্ষণ ভাজুন। ভাজা হয়ে গেলে তা

ঘরেই বানিয়ে নিন বাসন্তী পোলাও

ছুটির দিনে পরিবারের সঙ্গে বসে খাবার খাওয়ার আনন্দই অন্যরকম। আর সেদিন যদি পাতে থাকে সুগন্ধি বাসন্তী পোলাও তাহলে আনন্দ যেন দ্বিগুণ হয়ে যা। বেশি ঝামেলা ছাড়াই ঘরে সহজে তৈরি করা যায় এই রঙিন পোলাও, যা শুধু স্বাদে নয়, রঙে এবং স্বাদে দারুণ। রইলো রেসিপি-

উপকরণ

  • চিনিগুঁড়া চাল ৫০০ গ্রাম
  • আদাবাটা ১ চা-চামচ
  • হলুদগুঁড়ো ১ চা-চামচ
  • গরমমসলার গুঁড়ো ১ চা-চামচ
  • তেজপাতা ৩টি
  • এলাচ ৫টি
  • লবঙ্গ ৫টি
  • দারুচিনি ২ টুকরা
  • কাজুবাদাম ৫০ গ্রাম
  • কিশমিশ ৫০ গ্রাম
  • কাঁচামরিচ ৫টি
  • চিনি স্বাদমতো
  • পানি চালের দ্বিগুণ
  • লবণ স্বাদমতো
  • ঘি ৪ টেবিল চামচ
  • তেল ২ চা-চামচ

আরও পড়ুন:

যেভাবে তৈরি করবেন

প্রথমেই চাল ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এবার একটি পাত্রে ১০০ মিলিলিটার ঘি গরম করে তাতে ১ চা-চামচ হলুদ, চাল আদাবাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এবার প্যানে ২ চা-চামচ ঘি গরম করে তাতে কাজু ও কিশমিশ ভেজে তুলে রাখুন। এরপর বাকি ঘি দিয়ে তেজপাতা, এলাচি, লবঙ্গ ও দারুচিনি হালকা ভেজে তাতে ম্যারিনেট করা চাল দিয়ে কিছুক্ষণ ভাজুন।

ভাজা হয়ে গেলে তাতে ১ লিটার গরম পানি ও স্বাদমতো লবণ দিয়ে হালকা হাতে নেড়ে মিশিয়ে ঢেকে দিন। মাঝারি আঁচে চাল সেদ্ধ হতে দিন। চাল ৯০ শতাংশ সেদ্ধ হয়ে এলে তাতে চিনিসহ ফালি করা কাঁচা মরিচ ও ভাজা কাজু-কিশমিশ মিশিয়ে আবারও ঢাকনা দিন। সবশেষে হাঁড়ির নিচে একটা তাওয়া দিয়ে দমে বসিয়ে আরও ১৫ মিনিট রান্না করে নামিয়ে নিন। ব্যস তৈরি হয়ে গেলো সুস্বাদু বাসন্তী পোলাও।

জেএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow