ঘরে বসেই চাঁদা পরিশোধ করতে পারবেন ঢাকা বারের আইনজীবীরা
ঢাকা আইনজীবী সমিতির সদস্যরা ঘরে বসেই মোবাইল ব্যাংকিং লেনদেনের মাধ্যমে তাদের বকেয়া চাঁদা পরিশোধ করতে পারবেন। ১৩৭ বছর পর প্রথম বারের মতো এই সমিতিতে ডিজিটাল পদ্ধতিতে টাকা পরিশোধের কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) ঢাকা আইনজীবী সমিতি বিকাশের মাধ্যমে চাঁদা পরিশোধ কার্যক্রমের শুভ উদ্বোধন করে। এতে ঢাকা আইনজীবী সমিতির সভাপতি খোরশেদ মিয়া আলম প্রধান অতিথি ও সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। খোরশেদ মিয়া আলম বলেন, ‘ঢাকা আইনজীবী যুগান্তকারী প্রোগ্রাম করেছে। অ্যাপসের মাধ্যমে বাসায় বসে টাকা পরিশোধ করতে পারবেন। টাকা জমা বা বকেয়ার পরিমাণও এর মাধ্যমে জানা যাবে। ঢাকা বারের ৩৫ হাজার আইনজীবী এই সেবা পাবেন।’ অন্যান্য বক্তারা বলেন, ‘দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে আইনজীবীদের বাৎসরিক চাঁদার টাকা দিতে হবে না। এখন থেকে অ্যাপসের মাধ্যমে ঘরে বসে কোনোরকম বিড়ম্বনা ছাড়াই এ টাকা জমা দিতে পারবেন। আইনজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল এমন সেবার। সেই সেবা এবার আনুষ্ঠানিকভাবে চালু হলো।’ ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম বলেন, ‘আইনজীবীদের আগে
ঢাকা আইনজীবী সমিতির সদস্যরা ঘরে বসেই মোবাইল ব্যাংকিং লেনদেনের মাধ্যমে তাদের বকেয়া চাঁদা পরিশোধ করতে পারবেন। ১৩৭ বছর পর প্রথম বারের মতো এই সমিতিতে ডিজিটাল পদ্ধতিতে টাকা পরিশোধের কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) ঢাকা আইনজীবী সমিতি বিকাশের মাধ্যমে চাঁদা পরিশোধ কার্যক্রমের শুভ উদ্বোধন করে। এতে ঢাকা আইনজীবী সমিতির সভাপতি খোরশেদ মিয়া আলম প্রধান অতিথি ও সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
খোরশেদ মিয়া আলম বলেন, ‘ঢাকা আইনজীবী যুগান্তকারী প্রোগ্রাম করেছে। অ্যাপসের মাধ্যমে বাসায় বসে টাকা পরিশোধ করতে পারবেন। টাকা জমা বা বকেয়ার পরিমাণও এর মাধ্যমে জানা যাবে। ঢাকা বারের ৩৫ হাজার আইনজীবী এই সেবা পাবেন।’
অন্যান্য বক্তারা বলেন, ‘দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে আইনজীবীদের বাৎসরিক চাঁদার টাকা দিতে হবে না। এখন থেকে অ্যাপসের মাধ্যমে ঘরে বসে কোনোরকম বিড়ম্বনা ছাড়াই এ টাকা জমা দিতে পারবেন। আইনজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল এমন সেবার। সেই সেবা এবার আনুষ্ঠানিকভাবে চালু হলো।’
ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম বলেন, ‘আইনজীবীদের আগে সমিতির অফিস থেকে ব্যাংক রিসিভ নিয়ে ব্যাংকে যেয়ে টাকা জমা দিতে হতো। এখন দেশের বাইরে থাকেন বা ঘরে বসে থাকেন, আপনার হাতে বিকাশ থাকলেই টাকা জমা দিতে পারবেন। সঠিক সময়ে চাঁদা পাওয়ার মাধ্যমে সমিতির আয়ও বৃদ্ধি পাবে।’
অনুষ্ঠানে আইনজীবী সমিতির সিনিয়র সহসভাপতি মো. আব্দুর রাজ্জাক, সহসভাপতি মো. শহিদুজ্জামান, ট্রেজারার আব্দুর রশীদ মোল্লা, সিনিয়র সহসাধারণ সম্পাদক মো. জহিরুল হাসান (মুকুল) লাইব্রেরি সম্পাদক মোসা. নার্গিস পারভীন (মুক্তি), দপ্তর সম্পাদক মো. আনোয়ারুল ইসলাম, তথ্য ও যোগাযোগ সম্পাদক মো. মাজহারুল ইসলাম (মারুফ), কার্যনির্বাহী সদস্য গাজী তানজিল আহমেদ, আলী মর্তুজা এবং মো. আরিফসহ ঢাকা আইনজীবী সমিতির আইনজীবী অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
What's Your Reaction?