ঘরে বসে টেলিভিশন দেখার সময় সাপের কামড়, প্রাণ গেল বিএনপি নেতার

পটুয়াখালীর গলাচিপায় সাপের কামড়ে জাকির মৃধা (৪৫) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। শুক্রবার (৭ আগস্ট) রাতে সাপে কাটার পর তাকে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালীতে নেওয়ার পথে তিনি নিহত হন। নিহত জাকির গলাচিপা সদর ইউনিয়নের কালিকাপুর গ্রামের মৃধা বাড়ির মো. ফজলুল করিম মৃধার ছেলে। তিনি স্থানীয় বিএনপির ১ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক ছিলেন। সূত্র জানায়, ঘটনার সময় নিজ ঘরে বসে টেলিভিশন দেখছিলেন জাকির মৃধা। এ সময় একটি সাপ তার পায়ে কামড় দেয়। পরে স্বজন ও স্থানীয়রা দ্রুত তাকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক থাকায় চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালীতে পাঠানোর সিদ্ধান্ত নেন। পরে অক্সিজেন দিয়ে অ্যাম্বুলেন্সে করে পটুয়াখালীর উদ্দেশে নেওয়ার সময় পথেই তার মৃত্যু হয়। নিহতের বড় ভাই ও সাবেক ইউপি সদস্য আব্দুল অদুদ মৃধা বলেন, সাপে কাটার পর দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল। পরে পটুয়াখালীতে নেওয়ার সময় পথেই তার মৃত্যু হয়। আরও পড়ুন সাপের কামড়ে নিজেই হাসপাতালে ওঝা গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

ঘরে বসে টেলিভিশন দেখার সময় সাপের কামড়, প্রাণ গেল বিএনপি নেতার

পটুয়াখালীর গলাচিপায় সাপের কামড়ে জাকির মৃধা (৪৫) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। শুক্রবার (৭ আগস্ট) রাতে সাপে কাটার পর তাকে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালীতে নেওয়ার পথে তিনি নিহত হন।

নিহত জাকির গলাচিপা সদর ইউনিয়নের কালিকাপুর গ্রামের মৃধা বাড়ির মো. ফজলুল করিম মৃধার ছেলে। তিনি স্থানীয় বিএনপির ১ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক ছিলেন।

সূত্র জানায়, ঘটনার সময় নিজ ঘরে বসে টেলিভিশন দেখছিলেন জাকির মৃধা। এ সময় একটি সাপ তার পায়ে কামড় দেয়। পরে স্বজন ও স্থানীয়রা দ্রুত তাকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাসপাতালে নেওয়ার পর তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক থাকায় চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালীতে পাঠানোর সিদ্ধান্ত নেন। পরে অক্সিজেন দিয়ে অ্যাম্বুলেন্সে করে পটুয়াখালীর উদ্দেশে নেওয়ার সময় পথেই তার মৃত্যু হয়।

নিহতের বড় ভাই ও সাবেক ইউপি সদস্য আব্দুল অদুদ মৃধা বলেন, সাপে কাটার পর দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল। পরে পটুয়াখালীতে নেওয়ার সময় পথেই তার মৃত্যু হয়।

গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. জান্নাতুল নাঈম তানহা বলেন, জাকির মৃধাকে হাসপাতালে আনার সময় তার অবস্থা গুরুতর ছিল। এ অবস্থায় কার্ডিয়াক জটিলতার বিষয়টি বিবেচনায় নিয়ে সিনিয়র চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে অ্যান্টিভেনম না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

তিনি আরও বলেন, অ্যান্টিভেনম দেওয়ার পর কোনো জটিলতা দেখা দিলে তা মোকাবিলার জন্য প্রয়োজনীয় চিকিৎসা সুবিধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেই। বিশেষ করে আইসিইউ সাপোর্টের ব্যবস্থা না থাকায় রোগীর স্বজনদের সঙ্গে আলোচনা করে তাকে অক্সিজেন দিয়ে পটুয়াখালীতে রেফার করা হয়।

গলাচিপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মেজবা উদ্দিন বলেন, রোগীকে হাসপাতালে আনার সময় তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক ছিল। কর্তব্যরত চিকিৎসকের সঙ্গে কথা বলে বিষয়টি তিনি জেনেছেন। পরে উন্নত চিকিৎসার জন্য দ্রুত তাকে পটুয়াখালীতে রেফার করা হয়।

মাহমুদ হাসান রায়হান/এসজেডএইচ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow