ঘুরে দাঁড়ানোর ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম ম্যাচ হেরে ১-০ তে পিছিয়ে আছে বাংলাদেশ নারী দল। দ্বিতীয় ম্যাচটি তাই সিরিজে সমতা ফেরানোর ও ঘুরে দাঁড়ানোর। এমন ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ফলে আগে ব্যাটিং করবে শ্রীলঙ্কা। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ১টা ৩০ মিনিটে মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি। গত ২৮ এপ্রিল সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ২৫ রানে হারিয়ে ভালো সূচনা করেছে শ্রীলঙ্কা নারী দল। এই ম্যাচটি বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর। ওয়ানডে সিরিজে জয় দিয়ে শুরু করলেও পরের দুটি ম্যাচ হেরে আর সিরিজ জেতা হয়নি নিগার সুলতানা জ্যোতির দলের। তবে আজকের ম্যাচটি জিতে সিরিজ ফিরতে চাইবে স্বাগতিকরা। আইএন

ঘুরে দাঁড়ানোর ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম ম্যাচ হেরে ১-০ তে পিছিয়ে আছে বাংলাদেশ নারী দল। দ্বিতীয় ম্যাচটি তাই সিরিজে সমতা ফেরানোর ও ঘুরে দাঁড়ানোর। এমন ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ফলে আগে ব্যাটিং করবে শ্রীলঙ্কা।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ১টা ৩০ মিনিটে মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি।

গত ২৮ এপ্রিল সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ২৫ রানে হারিয়ে ভালো সূচনা করেছে শ্রীলঙ্কা নারী দল।

এই ম্যাচটি বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর। ওয়ানডে সিরিজে জয় দিয়ে শুরু করলেও পরের দুটি ম্যাচ হেরে আর সিরিজ জেতা হয়নি নিগার সুলতানা জ্যোতির দলের। তবে আজকের ম্যাচটি জিতে সিরিজ ফিরতে চাইবে স্বাগতিকরা।

আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow