চকরিয়ায় বাস চাপায় ইজিবাইক চালকের মৃত্যু
কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী এলাকায় বাসের চাপায় এক ইজিবাইকচালক নিহত হয়েছেন। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর প্রায় ১টার দিকে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের খুটাখালীর ‘গ্রামীণ ব্যাংক রাস্তার মাথা’ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. তারেক (২১) ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের আউলিয়াবাদ গ্রামের আবুল কালামের ছেলে। প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, তারেক ইজিবাইক নিয়ে গ্রামীণ সড়ক থেকে মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী দ্রুতগতির পূরবী পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়। মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত বাস ও ইজিবাইক পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে বাসের চালক ও সহকারী ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। তাদের আটকের চেষ্টা চলছে।
কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী এলাকায় বাসের চাপায় এক ইজিবাইকচালক নিহত হয়েছেন।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর প্রায় ১টার দিকে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের খুটাখালীর ‘গ্রামীণ ব্যাংক রাস্তার মাথা’ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. তারেক (২১) ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের আউলিয়াবাদ গ্রামের আবুল কালামের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, তারেক ইজিবাইক নিয়ে গ্রামীণ সড়ক থেকে মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী দ্রুতগতির পূরবী পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়।
মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত বাস ও ইজিবাইক পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে বাসের চালক ও সহকারী ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। তাদের আটকের চেষ্টা চলছে।
What's Your Reaction?