চকোলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে ধর্ষণ
মৌলভীবাজারের কমলগঞ্জে চকোলেটের প্রলোভন দেখিয়ে চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২০ মার্চ) দিবাগত রাতে উপজেলার মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগানে এ ঘটনাটি ঘটে। অভিযুক্ত যুবকের নাম রাজু গড় (২৩) একজন চা শ্রমিক। রোববার (২২ মার্চ) শিশুর বাবা বাদী হয়ে কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন রাতে অভিযুক্ত রাজু গড় শিশুটিকে চকোলেট দেওয়ার কথা বলে নিজ ঘরে নিয়ে যায় এবং সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। শিশুটিকে পরিবারের সদস্যরা উদ্ধার করেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার (ঈদের দিন) শিশুটিকে চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়া হলে বিষয়টি জানাজানি হয়। হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনাটি অবহিত করলে অভিযুক্ত রাজুকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযুক্তের বাবা সৎনারায়ণ গড়ের দাবি, তার ছেলেকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। তিনি বলেন, ‘শিশুটিকে কেবল চড়-থাপ্পড় মারা হয়েছিল। আগের বিরোধের ঘটনায় মিথ্যা এ ঘটনা সাজানো হয়েছে।’ এ বিষয়ে কমলগঞ্জ থানার কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল বলেন, ‘শিশু
মৌলভীবাজারের কমলগঞ্জে চকোলেটের প্রলোভন দেখিয়ে চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২০ মার্চ) দিবাগত রাতে উপজেলার মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগানে এ ঘটনাটি ঘটে।
অভিযুক্ত যুবকের নাম রাজু গড় (২৩) একজন চা শ্রমিক। রোববার (২২ মার্চ) শিশুর বাবা বাদী হয়ে কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন রাতে অভিযুক্ত রাজু গড় শিশুটিকে চকোলেট দেওয়ার কথা বলে নিজ ঘরে নিয়ে যায় এবং সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। শিশুটিকে পরিবারের সদস্যরা উদ্ধার করেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার (ঈদের দিন) শিশুটিকে চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়া হলে বিষয়টি জানাজানি হয়। হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনাটি অবহিত করলে অভিযুক্ত রাজুকে গ্রেপ্তার করে পুলিশ।
অভিযুক্তের বাবা সৎনারায়ণ গড়ের দাবি, তার ছেলেকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। তিনি বলেন, ‘শিশুটিকে কেবল চড়-থাপ্পড় মারা হয়েছিল। আগের বিরোধের ঘটনায় মিথ্যা এ ঘটনা সাজানো হয়েছে।’
এ বিষয়ে কমলগঞ্জ থানার কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল বলেন, ‘শিশু ধর্ষণের ঘটনার খবর পেয়েই পাত্রখোলা চা বাগানে অভিযুক্তের বাড়ি পুলিশ ঘিরে রাখে। থানায় মামলা দায়ের করার পর রাজু গড়কে গ্রেপ্তার করা হয়। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।’
What's Your Reaction?