চট্টগ্রামকে দ্বিতীয় সিঙ্গাপুর করতে আমরা ঐক্যবদ্ধ : শাহজাহান চৌধুরী

জামায়াতে ইসলামী মনোনীত সাতকানিয়া ও লোহাগাড়া আসনের এমপি শাহজাহান চৌধুরী বলেছেন, চট্টগ্রামকে দ্বিতীয় সিঙ্গাপুর নগরী হিসেবে গড়ে তুলতে ঐক্যবদ্ধ হয়ে সবাইকে কাজ করতে হবে। রোববার (১ মার্চ) নগরীর জি ই সি কনভেনশন হলে চট্টগ্রাম মহানগর জামায়াতের ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  শাহজাহান চৌধুরী বলেন, অনেক ঘাত প্রতিঘাত, জুলুম নির্যাতন পার হয়ে জুলাই আন্দোলনের রক্তের উপর বাংলাদেশের নতুন সরকারের পথচলা শুরু হয়েছে। নতুন সরকারের এ পথচলায় আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিরোধী দল থেকে সর্বাত্মক সহযোগিতা করব। পাশাপাশি চট্টগ্রামকে দ্বিতীয় সিঙ্গাপুর হিসেবে গড়ে তুলতে চট্টগ্রামের ১৬ জন এমপি সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব।  তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মরহুমা বেগম খালেদা জিয়ার পুত্র তারেক রহমান বাংলাদেশের যোগ্য প্রধানমন্ত্রী। চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি, মিয়া গোলাম পরওয়ার।  অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম-৯ আসনের এমপি আবু সুফিয

চট্টগ্রামকে দ্বিতীয় সিঙ্গাপুর করতে আমরা ঐক্যবদ্ধ : শাহজাহান চৌধুরী

জামায়াতে ইসলামী মনোনীত সাতকানিয়া ও লোহাগাড়া আসনের এমপি শাহজাহান চৌধুরী বলেছেন, চট্টগ্রামকে দ্বিতীয় সিঙ্গাপুর নগরী হিসেবে গড়ে তুলতে ঐক্যবদ্ধ হয়ে সবাইকে কাজ করতে হবে।

রোববার (১ মার্চ) নগরীর জি ই সি কনভেনশন হলে চট্টগ্রাম মহানগর জামায়াতের ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

শাহজাহান চৌধুরী বলেন, অনেক ঘাত প্রতিঘাত, জুলুম নির্যাতন পার হয়ে জুলাই আন্দোলনের রক্তের উপর বাংলাদেশের নতুন সরকারের পথচলা শুরু হয়েছে। নতুন সরকারের এ পথচলায় আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিরোধী দল থেকে সর্বাত্মক সহযোগিতা করব। পাশাপাশি চট্টগ্রামকে দ্বিতীয় সিঙ্গাপুর হিসেবে গড়ে তুলতে চট্টগ্রামের ১৬ জন এমপি সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। 

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মরহুমা বেগম খালেদা জিয়ার পুত্র তারেক রহমান বাংলাদেশের যোগ্য প্রধানমন্ত্রী।

চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি, মিয়া গোলাম পরওয়ার। 


অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম-৯ আসনের এমপি আবু সুফিয়ান, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন প্রমুখ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow